=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের RAW এজেন্টকে আটক করল বাংলাদেশ? আদালতে তুলতেই মুখোশ খুলল ঢাকার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW-র এজেন্টকে গ্রেফতার করল বাংলাদেশ (Bangladesh)? ওপার বাংলায় এক ভারতীয় পুলিশের হাতে আটক হতেই বেড়েছে এমন জল্পনা (Indian Arrested In Bangladesh)। জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া ওই ভারতীয়র নাম রবিউল ইসলাম, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ তুলে থানায় দায়ের করা হয় ডায়রি। আর তার ভিত্তিতেই ওই ভারতীয়কে গ্রেফতার করে ঢাকা পুলিশ। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয়েছিল। তবে ওই ভারতীয়কে আদালতে পেশ করতেই বিচারপতিদের সামনে ঢাকা পুলিশের মুখোশ কার্যত খুলে দেন তিনি!

আদালতে যা জানালেন ওই ভারতীয়

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ওই ভারতীয়র বিরুদ্ধে কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করে ঢাকার পুলিশ। পরবর্তীতে রবিউলকে আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর হয়ে গুপ্তচরবৃত্তির মতো বেশ কিছু অভিযোগ উঠেছিল। তবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি চলাকালীন ওই ভারতীয় স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন।

ম্যাজিস্ট্রেটের সামনে রবিউল জানান, তিনি গত 14 সেপ্টেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়েছিলেন। আদালত তাঁকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য এবং কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে রবিউল ইসলাম খোলাখুলি বলেন, “আমি মাঝেমধ্যেই বাংলাদেশে আসি। আমার বন্ধুরা কাপড়ের ব্যবসার সাথে জড়িত। তাঁরা বিভিন্ন পণ্য পাঠায়, আমি সেগুলোর দেখাশোনা করি। আমারও নিজের কাপড়ের ব্যবসা আছে।”

আদালতে রবিউল জানিয়ে দেন, “আমাকে একেবারে অকারণে হয়রানি করা হচ্ছে। তাঁদের সন্দেহ আমি নাকি ভারতের RAW এজেন্টদের সাথে দেখা করেছি। আমি নাকি তাঁদের সহযোগিতা করি। কিন্তু আমার তাঁদের সাথে কোনও যোগ নেই। আমি একজন সাধারন ব্যবসায়ী। আমায় অকারণে হেনস্থা করা হচ্ছে।” ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালীন ভারতীয় ব্যক্তি সমস্তটা জানানোর পর তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর কাছে ভিসা আছে কিনা। উত্তরে রবিউল জানিয়ে দেন, তাঁর কাছে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ভিসা আছে।

আরও পড়ুন: ২৩ বছর আগের ভয়ঙ্কর অপরাধ! জামুই কাণ্ডে এবার নন্দনের বাবাকেও গ্রেফতার করল পুলিশ

এদিকে ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা পুলিশ জানায়, রবিউল ইসলামকে আটক করার পর প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আগেই জানিয়েছিলেন তাঁর কাছে ভিসা এবং পাসপোর্ট আছে। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে নিজের পরিচয় দিয়েছিলেন তিনি। তবে তাঁর কাছ থেকে পাওয়া ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং পরিচয় পত্র যাচাই করে তাঁর জন্মের তারিখে কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। বাংলাদেশ পুলিশ অনুমান করছে, ওই ব্যক্তি কিছু অপরাধমূলক কাজে জড়িত থাকতে পারেন। যা খবর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা রবিউলকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন জানালেও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা তাঁকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Comment