সৌভিক মুখার্জী, কলকাতা: ইনস্টাগ্রাম ব্যবহার করতে গেলেই এবার থেকে গুনতে হবে টাকা। বিরাট পদক্ষেপ গ্রহণ করল মেটা (Meta)। হ্যাঁ, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে পেইড সাবস্ক্রিপশন পরিষেবা ইনস্টাগ্রাম প্লাস (Instagram Plus)। মাসে মাত্র ২৯৯ টাকা খরচ করেই এই পরিষেবায় মিলবে এমন কিছু ফিচার্স, যা সাধারণ ব্যবহারকারীরা পাবেন না।
মেটার তরফ থেকে জানানো হয়েছে যে, এটি সম্পূর্ণ ঐচ্ছিক পরিষেবা। অর্থাৎ বাধ্যবাধকতা নেই। আপনি নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। ইনস্টাগ্রাম আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। কিন্তু যারা অতিরিক্ত কাস্টমাইজেশন বা অতিরিক্ত ফিচার্স, প্রাইভেসি কন্ট্রোল চান তাদের জন্য এই নতুন প্ল্যান আনা হয়েছে। কিন্তু কী কী সুবিধা মিলবে তা জানুন এই প্রতিবেদনে।
কী কী সুবিধা মিলবে এই ইনস্টাগ্রাম প্লাসে?
আসলে ইনস্টাগ্রাম প্লাসে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে স্টোরি ফিচার্সের উপর। নতুন এই সাবস্ক্রিপশনে ব্যবহারকারীরা তাদের স্টোরি নিয়ে আরও বেশি নিয়ন্ত্রণ পাবে। প্রথমত, কে কতবার আপনার স্টোরি দেখছে তা জানা যাবে। দ্বিতীয়ত, ক্লোজ ফ্রেন্ডদের বাইরে একাধিক কাস্টম অডিয়েন্স সেট করা যাবে। তৃতীয়ত, গোপনে অন্যের স্টোরি দেখা যাবে অর্থাৎ ভিউ লিস্টে আপনার নাম দেখাবে না। এছাড়া ২৪ ঘণ্টার বদলে স্টোরি ৪৮ ঘণ্টা পর্যন্ত দেখা যাবে। আর প্রতি সপ্তাহে একটি স্টোরিকে অতিরিক্ত ভিজিবিলিটি দেওয়ার সুযোগ থাকবে।
ইনস্টাগ্রাম প্লাসের আরও একটি বড় ফিচার্স হল—ব্যবহারকারীরা চাইলে সরাসরি নিজের প্রোফাইলে হাইলাইট পোস্ট করতে পারবে। কিন্তু সেই পোস্ট ফলোয়ারদের ফিডে দেখা যাবে না। যার ফলে ব্যক্তিগত স্মৃতি কিংবা নির্দিষ্ট কনটেন্ট আলাদা করে সাজিয়ে রাখা আরও সহজ হবে। এমনকি মেটা শুধুমাত্র ফিচার্স দিয়েই থেমে থাকেনি, ইনস্টাগ্রাম প্লাসে ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বেশ কিছু নতুন ডিজাইন এবং ব্যক্তিগত সুবিধা।
আরও পড়ুন: স্মার্ট মিটার লাগালে বেশি আসবে বিদ্যুতের বিল? মিলল উত্তর
এতে থাকছে অ্যানিমেটেড “সুপার হার্ট” রিঅ্যাকশন, বিশেষ কাস্টম অ্যাপ আইকন, বায়োর জন্য নতুন স্টাইলিশ ফন্ট এবং প্রোফাইল পিনের সুবিধা। আর এই প্রোফাইল পিন ফিচার্সের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছয়টি পোস্ট আলাদা আলাদা করে রাখতে পারবে। বিশেষজ্ঞদের মতে, মেটা এখন ধীরে ধীরে সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবার দিকেই এগোচ্ছে, যাতে ব্যবহারকারীরা আরও ভরপুর সুবিধা উপভোগ করতে পারে।
The login process is seamless and I never encounter any glitches. Everything just works perfectly on 24jiliparklogin.
The login process is seamless and the app is very responsive on my phone. Makes accessing my account so much easier. Visit 89bdloginapp today.
Logging in is a breeze and the account verification was surprisingly quick. I really appreciate the efficiency of lotusdewalogin.
I’ve been looking for a reliable slot site for a while and this one really delivers. The gameplay is smooth and the payouts feel fair. Definitely worth checking out liga2000slot