=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ভারত বিরোধীতার দিন শেষ, এসব চলবে না!’ বালেন এদেশে আসার আগে বড় ঘোষণা নেপালের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারতে আসছেন নেপালের (Nepal) বালেন শাহ (Balen Shah)। তার আগেই এদেশের সাথে সম্পর্ক নিয়ে যথেষ্ট খুঁতখুতে প্রতিবেশী দেশটির নেতা-মন্ত্রীরা। নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সে দেশের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে ভারত প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, “নেপালের জাতীয়তাবাদকে ভারত বিরোধী মনোভাবের সাথে যুক্ত করার দিন শেষ হয়েছে।” এক কথায়, নেপালে থেকে ভারত বিরোধিতা চলবে না বলেই বুঝিয়ে দিলেন সে দেশের অর্থমন্ত্রী।

ভারত বিরোধীতায় বিশ্বাসী নয় নেপাল!

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে আসছেন বালেন। তার আগে এদেশের সাথে সম্পর্ক জোরদার করতে উঠে পড়ে লেগেছে নেপাল সরকার! এনডিটিভিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেপালের অর্থমন্ত্রী জানান, “নেপাল এবং ভারতের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। নতুন সরকার এই সম্পর্ককে এক আলাদা স্তরে নিয়ে যেতে চায়। মাঝে কিছু সমস্যা হলেও আমাদের মধ্যে সংযোগ যথেষ্ট দৃঢ়। ভারতের সাথে নেপালের যে সম্পর্ক রয়েছে তা অন্য কোনও দেশের সাথে নেই।”

এদিন নেপালের ওই মন্ত্রী আরও জানান, দুই দেশের মধ্যে শুধুমাত্র ভৌগোলিক নৈকট্য রয়েছে এমনটা নয়, ভারত এবং নেপাল সাংস্কৃতিক বন্ধনেও আবদ্ধ! ওয়াগলে বলেন, “একটা সময় ছিল যখন নেপালের জাতীয়তাবাদ ভারত বিরোধী মনোভাবের সাথে যুক্ত ছিল। কিন্তু সেই যুগ এখন শেষ হয়েছে।” এক কথায় বলাই যায়, নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে দুই দেশের সম্পর্ক নিয়ে আশার আলো দেখালেন প্রতিবেশী রাষ্ট্রটির অর্থমন্ত্রী।

আরও পড়ুন: নেপাল লিগে খেলতে দেশের প্লেয়ারদের থেকে ২৫,০০০ ডলার দাবি পাকিস্তান বোর্ডের!

প্রসঙ্গত, নেপালের অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী চলতি বছরের একেবারে শেষের দিকে ভারতে আসতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বালেন। তাঁর দাবি, এই সফরের মধ্যে দিয়েই দুই দেশের সম্পর্ক অনেকটাই জোরদার হবে। তবে ঠিক কবে নাগাদ ভারতে আসবেন বালেন শাহ, তা জানা যায়নি। নেপালের তরফেও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানানো হয়নি।

Leave a Comment