=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারত POK-র নিয়ন্ত্রণ পেলে পাকিস্তানের থেকে বেশি ক্ষতি হবে চিনের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে (Pakistan Occupied Kashmir) হয়ে গিয়েছে নির্বাচন। ভোট গ্রহণ শুরু হতেই POK এর নানান জায়গা থেকে হিংসার খবর আসতে থাকে। বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে বারবার পাকিস্তান সরকারের নানান অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পথে নেমেছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। খাদ্য, বাসস্থান সহ নানান মৌলিক দাবি নিয়ে পাক সরকারকে একেবারে এক হাত নিয়েছে POK এর জনগণ!

সরকারের নানান দমনমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেলেই পাক সেনাবাহিনীর গুলিতে প্রাণ দিতে হয়েছে আম নাগরিকদের। এদিকে ভারতের তরফে চিরকাল দাবি করা হয়েছে, পাক কাশ্মীর বলে কিছু নেই। যা আছে সেটা ভারতেরই অংশ। বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। এমতবস্থায় প্রশ্ন উঠছে, POK যদি প্রশাসনিকভাবে ভারতের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কোন দেশের? পাকিস্তান নাকি অন্য কেউ (চিন)?

POK ভারতের নিয়ন্ত্রণে চলে এলে ক্ষতি কার?

বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, যদি কোনও দিন পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের দখলে চলে যায় সেক্ষেত্রে সেটা পাকিস্তানের কৌশলগত অবস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা হবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে তার কাশ্মীর ইস্যুকে পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে রেখেছে। কাজেই পাকিস্তান যদি POK এর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে সেটা পশ্চিমের দেশের রাজনৈতিক, সামরিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় হুমকি হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী হামলারও শিকার হতে পারে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: সৌদি আরবের সাথে জোট বাঁধছে বাংলাদেশ, পাকিস্তান!

তবে বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের স্পষ্ট দাবি, পাক অধিকৃত কাশ্মীরে ভারত নিয়ন্ত্রণ কায়েম করে ফেললে সেটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে চিনের। আসলে গিলগিট-বালতিস্তানের মধ্যে দিয়ে যাওয়া অর্থনৈতিক করিডোরটি ড্রাগনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে চলে এলে চিনকে তার বিনিয়োগ কৌশল, আঞ্চলিক স্বার্থ ও পরিবহন করিডোর নিয়ে বিকল্প চিন্তা করতে হতে পারে। সব মিলিয়ে বলাই যায়, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের হাতছাড়া হলে সেটা শুধু ইসলামাবাদের ক্ষতি নয় বরং চিনের জন্য বিরাট এক ধাক্কা! POK থেকে পাকিস্তানের নিমন্ত্রণ সরে যাওয়া মানে চিনের জন্য সেটা অর্থনৈতিক দুর্গতি!

Leave a Comment