=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভুয়ো ভিডিওতে লাইক, শেয়ার করলেই জামিন অযোগ্য মামলা! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সহেলি মিত্র, কলকাতা: পুজোর মাঝেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার থেকে ভুয়ো ভিডিওতে লাইক, শেয়ার করলেই জামিন অযোগ্য মামলা দায়ের করা হবে বলে জানালেন তিনি। এক কথায় ভুয়ো খবর ছড়ালেই চরম ব্যবস্থা গ্রহণ করা হবে, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ভুয়ো ভিডিও ও গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভুয়ো ভিডিও শেয়ার করলেই জামিন অযোগ্য মামলা

মুখ্যমন্ত্রীর দাবি, ভুয়ো ভিডিয়ো (Fake Video) ছড়ানোর পাশাপাশি তাতে লাইক ও শেয়ারকারীদের বিরুদ্ধেও মামলা হতে পারে। তাই ভিডিয়ো শেয়ার করার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে, ভুয়ো আইডি তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন রেহান সরকার, সুমন রায় ও সিদ্দিক মিঞা আলি। তাঁদের মধ্যে দু’জন কুমারগঞ্জ এবং এক জন গঙ্গারামপুরের বাসিন্দা। জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, ঘটনার পিছনে বাংলাদেশের যোগ বা কোনও আন্তর্জাতিক চক্রের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

চোরবাগানের (Chorbagan Pandel Stampede) ঘটনার পর মৃতদের চোখ বিক্রি করে দেওয়া হচ্ছে বলে সমাজমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কোচবিহার থেকে এক জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, চোরবাগানের ভিডিয়ো বিকৃত করে পোস্ট করেছিলেন ধৃত আইনুল হক এবং সেটি বেশি করে শেয়ার করার অনুরোধ জানিয়েছিলেন। এর পর মঙ্গলবার বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই ঘটনায় মোট ১৩৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশ থেকে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। ভিডিয়োতে লাইক ও শেয়ারকারীদের বিরুদ্ধেও জামিনঅযোগ্য ধারায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, চোরবাগানের ঘটনায় ত্রুটির কথা স্বীকার করে তদন্তে হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিশেষ তদন্তকারী দল (SIT) পুরো বিষয়টি খতিয়ে দেখবে।

Leave a Comment