=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মঙ্গলবার থেকেই বাড়ছে IndiGo-র ভাড়া, কোন রুটে কত সারচার্জ দেখে নিন

প্রীতি পোদ্দার, কলকাতা: জ্বালানি সঙ্কটের জেরে ফের উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল ইন্ডিগো (IndiGo Price Hikes)। জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশীয় ও আন্তর্জাতিক দুই রুটেই বিমানের নতুন ভাড়া ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এই বিমান সংস্থা। ইতিমধ্যেই কত কিলোমিটারে কত ভাড়া, সেই তালিকাও প্রকাশ করেছে ইন্ডিগো (IndiGo)। এপ্রিলের পরে এ নিয়ে দ্বিতীয় দফায় সারচার্জ বাড়াল ইন্ডিগো। এদিকে দাম বৃদ্ধির জেরে, যাঁরা নিয়মিত ফ্লাইটে যাতায়াত করেন, তাঁদের কিছুটা হলেও যে সমস্যা বাড়বে তা বেশ বোঝা যাচ্ছে।

উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল ইন্ডিগো

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ সোমবার ইন্ডিগো বিমান সংস্থার তরফে যাত্রীদের উদ্দেশ্যে ভাড়া সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে আগামীকাল, মঙ্গলবার থেকে সমস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে বাড়বে ফুয়েল সারচার্জ। ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ানে নতুন সারচার্জ হবে ৩৭৫ টাকা। ৫০১-১০০০ কিমির ক্ষেত্রে হবে ৬০০ টাকা। এছাড়াও ১০০১-১৫০০ কিমিতে ৯০০ টাকা এবং ১৫০১-২০০০ কিমির উড়ানে ১১৫০ টাকা সারচার্জ লাগবে। তবে ২০০০ কিমির বেশি উড়ানে সারচার্জ ১৩০০ টাকা ধার্য করা হয়েছে। একই ভাবে আন্তর্জাতিক উড়ানেও সার্ক, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া-সহ বিভিন্ন অঞ্চল ভেদে সারচার্জ বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও বাড়ল চার্জ

ইন্ডিগো যে তালিকায় দিয়েছে, সেই অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষেত্রে ফুয়েল সারচার্জ বাড়বে ৫৫০০ টাকা, একই চার্জ বজায় থাকবে উত্তর এবং পূর্ব এশিয়া। অন্যদিকে আফ্রিকা এবং ইউরোপ যেতে ফুয়েল সারচার্জ বাড়বে যথাক্রমে ৬০০০ এবং ১০০০০ টাকা। ইন্ডিগোর দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দামে দোলাচল এবং তার জেরে এক মাসে বিমান জ্বালানির দর ১৪% বেড়ে যাওয়াই এই সিদ্ধান্তের কারণ। এর আগে এপ্রিলে প্রথম দফায় দাম বৃদ্ধির ক্ষেত্রে ইন্ডিগো যে তালিকায় দিয়েছিল, তখন, ৫০০কিমির মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ ছিল ২৭৫ টাকা। অর্থাৎ সব মিলিয়ে উৎসবের মরসুমে দেশের ভিতরে উড়ানের টিকিটের ভাড়া ১০০-৩৫০ টাকা মতিন বেড়েছে।

আরও পড়ুন: ক্যাপ্টেন স্মিতকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী, বাংলা থেকেই রাষ্ট্রবাদী পাইলট তৈরির বার্তা শুভেন্দুর

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় ‘এভিয়েশন টারবাইন ফুয়েল’-এর দাম এইভাবে দিনের পর দিন বৃদ্ধি পেতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। যার জেরে বাধ্য হয়ে ইন্ডিগো নয়া সারচার্জের কথা ঘোষণা করেছে। বিদেশের বিভিন্ন গন্তব্যেও সারচার্জ আগের তুলনায় বৃদ্ধির ঘোষণা করায় মাথায় হাত পড়েছে অনেকের।

Leave a Comment