সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ অক্টোবর, শনিবার। মমতা ব্যানার্জি গ্রেফতার, দিল্লিতে ধুন্ধুমার, অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ফের অনশনের ঘোষণা সোনম ওয়াংচুকের
যন্তরমন্তরের স্মৃতি আবারও ফেরাচ্ছেন সোনম ওয়াংচুক। ফের অনশনের ঘোষণা করলেন তিনি। আজ দিল্লিতে আন্দোলনের জেরে গ্রেফতার হয়েছেন অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিরোধী নেতা-নেত্রীরা। এমনকি অন্যান্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পর্যন্ত আটক করেছে দিল্লি পুলিশ। তবে সোনম জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি না দিলে ফের অনশনে বসবেন তিনি। তাঁর কথায়, আগামীকালের মধ্যেই এই নেতাদের মুক্তি না দেওয়া হলে তিনি অনশন ধর্মঘট বা পদযাত্রার কথা বিবেচনা করবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) পুজোর ৫ দিন শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং
পুজোর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তবে ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশন চত্বরে পার্কিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পুজোর ব্যস্ত দিনগুলিতে যাত্রীদের চাপ বাড়ার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত স্টেশন চত্বরে কোনও পার্কিং করা যাবে না বলেই জানানো হয়েছে। এমনকি শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ২৭০ জন প্রাক্তন সেনা কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। তাঁদের আরপিএফ কর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্ম, রেলগেট এবং গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লি থেকে গ্রেফতার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ১৮১ সাউথ অ্যাভিনিউতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে বসেছিলেন তিনি। এমনকি তাঁর সঙ্গে ছিলেন প্রতিমা মন্ডল এবং দোলা সেনরা। তবে সেই বিক্ষোভস্থল থেকে তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ। আটক করা হয় আরেক সাংসদ ডেরেককেও। তিনি জানিয়েছেন, “আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না। ৪০ মিনিট ধরে গাড়ি চলছে। কোনও অজানা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের।” এমনকি মমতা গাড়ির মধ্যেই গান গাওয়া শুরু করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অরেঞ্জ লাইনে মেট্রোর ট্রায়াল রান
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন নিয়ে সুখবর। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে শনিবার সফলভাবে সম্পন্ন হল ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ অর্থাৎ ২৫ ডিসেম্বর নাগাদ কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলেই জানানো হয়েছে। আসলে এতদিন চিংড়িঘাটা ক্রসিংয়ের কাজের জন্য এই লাইনে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হয়নি। তবে নতুন সরকার সেই সমস্যা দূর করতেই আশার আলো দেখছে সাধারণ মানুষ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) আহার ক্যান্টিনে ১ টাকায় বিরিয়ানি
গরিব এবং দুস্থদের জন্য বড় উদ্যোগ। আহার ক্যান্টিনে এবার মাত্র ১ টাকায় মিলবে পেট ভর্তি বিরিয়ানি। আজ অর্থাৎ মহালয়ার দিন থেকে কলকাতায় এমন ব্যবস্থা চালু করতে চলেছে এনডিএ-র জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি। জানা গিয়েছে, এই দলের তরফ থেকে রাজ্যের সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রর উদ্যোগে রাজাবাজারে আপাতত এই ক্যান্টিন চালু করা হয়েছে। সেখানে আজ থেকেই পরিষেবা মেলা শুরু হয়েছে। আপাতত একদিনে ২০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে এই ক্যান্টিনে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ফর্ম ৭ নিয়ে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের
দেশজুড়ে চলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। তবে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এবার ফর্ম ৬ এর পর ফর্ম ৭-এর নিয়মেও গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। সাধারণত ফর্ম ৭ ব্যবহার করা হয় ভোটার তালিকায় ভোটারের নাম যুক্ত করার বিষয়ে আপত্তি জানাতে বা নতুন নাম যুক্ত করার জন্য। তবে এবার সেই ফর্মে বদল আনা হল। এবার থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বার ফর্ম ৭ পূরণ করতে পারবেন। এর আগে কর্ণাটকেও একই নিয়ম চালু হয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। গতকাল রেজিনগর উপনির্বাচনের ভোট গণনা নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে এবার দায়ের হল এফআইআর। সংবাদমাধ্যমের একটি ভুল প্রতিবেদন নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে তুলে ধরে তিনি দাবি করেছিলেন যে, মোট ভোটারের চেয়ে বেশি বিজেপির ভোট পড়েছে। তবে সেই মিডিয়া পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও অভিষেক সেই পোস্ট ডিলিট করেননি। সেই অভিযোগে এবার রেজিনগর বিধানসভার রিটার্নিং অফিসার এফআইআর দায়ের করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) বিমান থেকে গ্রেফতার অভিজিৎ দীপকে, সৌরভ দাসরা
বিক্ষোভে যোগ দেওয়ার আগেই গ্রেফতার হলেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসরা। অভিজিৎরা যে ফ্লাইটে রাজধানীতে অবতরণ করেন, দিল্লি পুলিশের একটি দল সেই ফ্লাইটে ঢুকেই পরিকল্পিত প্রতিবাদ কর্মসূচির আগে তাঁদের আটক করে। অভিজিৎ একটি লাইভ ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় পুলিশের একটি দল ফ্লাইটে ঢুকে তাঁদেরকে আটক করে। এমনকি অভিজিৎকে বলতে শোনা যায়, “আমরা বের হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারতেন। আসুন আমাদের গ্রেফতার করুন। আমরা ভয় পাই না।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) মহুয়া মৈত্রকে ১০ কোটির আইনি নোটিস পাঠালেন মনোজ আগরওয়াল
ফের আইনের গ্যাঁড়াকলে ফেঁসে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মুখ্য সচিবকে কটাক্ষ করায় এবার ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন মনোজ আগারওয়াল। তাঁর অভিযোগ, লক্ষ লক্ষ বৈধ বাঙালি ভোটারকে বেআইনিভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য দায়ী করা হয়েছে। এমনকি ‘ভোট চোর’ বলে কটাক্ষ করা হয়েছে বলেও খবর। সেই সূত্রেই এবার ক্ষতিপূরণের দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন মুখ্য সচিব। তিনি সেই নোটিশে দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দুটি পোস্ট সমাজমাধ্যম থেকে মুছে ফেলতে হবে মহুয়াকে। এমনকি নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড ফেরানোর নির্দেশ নবান্নের
স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনারদের নামে থাকা সমস্ত স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান কার্ড বাধ্যতামূলক ফিরিয়ে দিতে হবে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী, সরকারি কর্মী এবং পেনশনভোগীরা যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে রয়েছেন, তাদের নিজেদের নাম বা পরিবারের সদস্যদের নামে যতগুলি স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, সেগুলি জমা করতে হবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন