মাত্র ১ টাকায় জমি দিচ্ছে রাজ্য সরকার, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন

1 Rupee Land Scheme big step from Bihar Government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যবসা করার স্বপ্ন থাকে অনেকের, তবে চোখ ভরা স্বপ্ন থাকলেই তো আর হয় না। তার জন্য প্রয়োজন ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরির জন্য ভাল জমি। আর সেটার জন্য দরকার ব্যাগ ভর্তি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে জমির যে গগনচুম্বী দাম, তাতে নিজস্ব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বা বড় কারখানা তৈরি করতে গিয়েও পিছিয়ে আসেন উদ্যোক্তারা। তবে আপনার ব্যবসা যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে জমির চিন্তা দূর হবে সহজেই। জমি সংক্রান্ত সমস্যা মেটাতে এবার বিরাট পদক্ষেপ নিল বিহার সরকার। জানা যাচ্ছে, এবার থেকে মাত্র 1 টাকার টোকেন মূল্য দিয়েই ব্যবসার জন্য প্রয়োজনীয় জমি পেয়ে যাবে ব্যবসায়ী গোষ্ঠীগুলি (1 Rupee Land Scheme)। হ্যাঁ, মাত্র 1 টাকাতেই জমি দিচ্ছে সরকার। কিন্তু কীভাবে পাওয়া যাবে সেই জমি? আবেদনই বা জানাবেন কীভাবে?

বড় উদ্যোগ বিহার সরকারের

নির্বাচন পরবর্তী সময়ে বিহারজুড়ে উদ্যোক্তাদের বৃহৎ কারখানা বা ব্যবসায়িক ক্ষেত্র তৈরি, রাজ্যে বড় আকারের বিনিয়োগ আনা এবং যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে এবার বিহার ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রোমোশন প্যাকেজ 2025 নামক একটি নতুন স্কিম এনেছে সে রাজ্যের সরকার। যদিও এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অল্প সময়ের মধ্যেই। Tv 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, আগামী 31 মার্চ 2026 সালের মধ্যেই 1 টাকা মূল্যের জমির জন্য আবেদন করতে হবে বিনিয়োগকারীদের। অন্যথায় হাত ফসকাবে সুযোগ।

কীভাবে মাত্র 1 টাকায় পাওয়া যাবে জমি?

প্রথমেই বলে রাখি, যে কেউ চাইলেই 1 টাকায় জমি পাবেন না। এই জমির জন্য বেশ কিছু শর্ত রেখেছে বিহার সরকার। আসলে এই অফারটি মূলত বড় শিল্প গোষ্ঠী বা বড় বিনিয়োগকারীদের জন্য, যাঁরা আগামী দিনে বিহারে কর্মসংস্থানের জোয়ার আনতে পারবে। বিহার সরকারের শর্ত অনুযায়ী, যদি কোনও বড় মাপের সংস্থা 100 কোটি টাকা বিনিয়োগ করে এবং কমপক্ষে 1000 জনকে নিয়োগ করার প্রতিশ্রুতি দেয় তবেই তারা মাত্র 1 টাকার নামমাত্র মূল্য 10 একর জমি পেয়ে যাবে। শুধু তাই নয় রিপোর্ট বলছে, ফরচুন 500 এর সাথে জড়িত শীর্ষ সংস্থাগুলি বিহারে 200 কোটি টাকা বিনিয়োগ করলেই 10 একর জমি পেয়ে যাবে।

জমির সাথে সাথেই রয়েছে একাধিক সুবিধা

বিহার সরকারের তরফে নামমাত্র মূল্যে জমি দেওয়ার পাশাপাশি কয়েকশো কোটি বিনিয়োগকারী সংস্থাগুলিকে 40 কোটি টাকা পর্যন্ত ভর্তুকিও দেবে রাজ্যটির সরকার। রিপোর্ট জানাচ্ছে, বৃহৎ সংস্থাগুলির পাশাপাশি এই বিভাগের বাইরে থাকা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরও বড় সুযোগ দিচ্ছে বিহার সরকার। জানা গিয়েছে, বৃহৎ সংস্থা না হলেও মাঝারি ব্যবসায়ীদের 50 শতাংশ ছাড়ে জমি দিতে পারে সরকার। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে তাদের। শোনা যাচ্ছে, বৃহৎ সংস্থাগুলিকে 1 টাকায় জমি দেওয়ার পাশাপাশি 40 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি এমনকি কর প্রদানের মাধ্যমে 100 শতাংশ এসজিএসটি বা প্রকল্পের ব্যয়ে 300 শতাংশ পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে। এই সুবিধা 14 বছর পর্যন্ত পাওয়া যাবে।

অবশ্যই পড়ুন: সহজ গ্রুপে আর্জেন্টিনা! কোথায় ব্রাজিল? প্রকাশ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

কীভাবে 1 টাকার জমির জন্য আবেদন করতে হবে?

যে সমস্ত বৃহৎ সংস্থা বা বিনিয়োগকারীরা বিহার সরকারের শর্ত মানতে রাজি তারা মাত্র 1 টাকা মূল্যে 10 একর জমি পেয়ে যাবে। এর জন্য প্রথমেই বিহার সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://biada1.bihar.gov.in/ এ গিয়ে অনলাইন আবেদন বা অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। সেখানেই বিনিয়োগকারীকে তার নাম, সংস্থার নাম, ঠিকানা সহ অন্যান্য যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করার পর নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে পরবর্তীতে লগইন প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনেই আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

1 thought on “মাত্র ১ টাকায় জমি দিচ্ছে রাজ্য সরকার, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন”

Leave a Reply to riponnomosudra1 Cancel reply