=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ৭ দিনে দিল ৮৮% রিটার্ন, ১৫ টাকারও কম দামের এই শেয়ারে বিনিয়োগ করেছেন তো?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা শেয়ারবাজারে (Stock Market) বড় লাফ দিয়েছে জনপ্রিয় পেনি স্টক (Penny  Stock) সুপার ট্যানারি। স্টক মার্কেটের ওঠা পড়ার মধ্যেও এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার এই শেয়ারের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে 14.22 টাকায় পৌঁছেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ স্তরে উঠে গিয়েছে। বিগত 5 দিনে এই শেয়ার থেকে 37 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 7 দিনের হিসেব করলে সেই পরিমাণটা আরও বেশি।

7 দিনে শেয়ারের দাম বাড়ল 88 শতাংশ

চামড়া এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা সুপার ট্যানারির শেয়ার থেকে বিগত সাত দিনে 88 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ এই সময়ের মধ্যে 88 শতাংশ দাম বেড়েছে ট্যানারির শেয়ারের। না বললেই নয়, গত 20 আগস্ট এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 7 টাকা 57 পয়সা। 28 আগস্ট অর্থাৎ আজ এই শেয়ারের দাম হয়েছে 14 টাকা 22 পয়সা। অর্থাৎ মাত্র এক সপ্তাহের মধ্যে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে এই কোম্পানি।

এখানেই শেষ নয়, এই পেনি স্টকের দাম বিগত এক মাসের মধ্যে 110 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে যদি পাঁচ মাসের হিসাব করা যায় সেক্ষেত্রে এই সময়ের মধ্যে ট্যানারির শেয়ারের দাম বেড়েছে 175 শতাংশ। তবে পাঁচ বছরের হিসেবে এই সংস্থার শেয়ার থেকে 190 শতাংশ বা তারও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। শুধু রিটার্ন নয় বরং নিয়মিত বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিয়েছে এই কোম্পানি। সঙ্গে বেশ কয়েকবার শেয়ার স্প্লিট করার কথাও ঘোষণা করেছিল তারা।

আরও পড়ুন: সময় বদলে গেল হাওড়া, কলকাতা থেকে ছাড়া এসব এক্সপ্রেস ট্রেনের, দেখুন তালিকা

এর আগে 2018 সালের মার্চ মাসে সংস্থাটি এই শেয়ারকে পাঁচটি ভাগে ভাগ করে দিয়েছিল। অর্থাৎ প্রত্যেকটি শেয়ারের অভিহিত মূল্য ছিল 10 টাকা। এছাড়াও এর আগে 2010 সালে সংস্থাটি এই শেয়ারটিকে দুই ভাগে ভাগ করেছিল। স্টক মার্কেটে এই শেয়ারের উন্নতি দেখে বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, আগামী দিনে এই শেয়ার থেকে মোটা টাকা আয় হতে পারে বিনিয়োগকারীদের। কিছু কিছু ব্রোকারেজ ফার্মও এই সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment