=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাদক সেবন করে নামেন T20 বিশ্বকাপে, পাক ক্রিকেটারকে ব্যান করল ICC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বিশ্বে ফের মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)। পাক ক্রিকেট দলের স্পিন বোলিং অলরাউন্ডার মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)  ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন! আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অভিযোগ, এই পাকিস্তানি ক্রিকেটারকে পরীক্ষা করা হলে তাঁর শরীরে কার্বক্সি-টিএইচসি নামক এক ধরনের নিষিদ্ধ পদার্থ বা মাদক দ্রব্য পাওয়া গিয়েছে। আর তারপরেই এই খেলোয়াড়কে তিন মাসের জন্য নিষিদ্ধ করে দিয়েছে ICC। তবে মনে করা হচ্ছে, পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হলে এই শাস্তি এক মাসে নামিয়ে আনা হতে পারে।

নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন পাক ক্রিকেটার

ঘটনাটি এ বছরের ফেব্রুয়ারি মাসের 7 তারিখের। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচের পর 32 বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজের ডোপ পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে খেলোয়াড়ের শরীরে কার্বক্সি-টিএইচসি নামক এক ধরনের নিষিদ্ধ পদার্থ রয়েছে। যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি ডোপ কোডের অধীনে মাদকদ্রব্য হিসেবে শ্রেণীবদ্ধ।

অবশ্যই পড়ুন: ছাগলের সাথে অশ্লীল আচরণ, ভিডিও ভাইরাল হতেই নাক কাটা গেল পাকিস্তানের!

যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, মাদকদ্রব্য সেবন করে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামার বিষিয়ে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন পাক ক্রিকেটার। ওই পাকিস্তানি এও স্বীকার করেছেন, এই মাদক দ্রব্য তিনি ম্যাচের মধ্যে নয় বরং ম্যাচের অনেক আগেই স্টেডিয়ামের বাইরেই সেবন করেছিলেন। আর তারপরই এই প্লেয়ারকে তিন মাসের জন্য অযোগ্য ঘোষণা করে ICC।

অবশ্যই পড়ুন: ভারতের সাহায্য নিয়েই হাসিনাকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তি দিতে চাইছে বাংলাদেশ!

তবে বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়, পাকিস্তানি ক্রিকেটার যেহেতু নিজের অপরাধ মেনে নিয়েছেন এবং মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে রাজি হয়েছেন ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদি তাঁর সমস্ত কাজে সন্তুষ্ট থাকে তবে ওই প্লেয়ারের শাস্তি তিন মাসের বদলে এক মাসে নামিয়ে আনা হবে। অর্থাৎ মাত্র এক মাসের জন্য নিষিদ্ধ হবেন ওই পাক ক্রিকেটার।

Leave a Comment