=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিড-ডে মিল নিয়ে তৎপর সরকার, নতুন নির্দেশিকা জারি স্কুলশিক্ষা দপ্তরের

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলির মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব নিয়েছে ইসকন (ISKCON)। তবে তারপরই স্কুলে স্কুলে ঠিক সময় খাবার না পৌঁছানো এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে পড়ুয়াদের অভুক্ত থাকার মতো অব্যবস্থার অভিযোগ উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই এবার স্কুলে খাবার পৌঁছে দেওয়ার নির্দিষ্ট সময় উল্লেখ করে স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। 

মিড-ডে মিলের খাবার গ্রহণ নিয়ে স্কুলগুলিকে নয়া নির্দেশ  

স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনকে বলা হয়েছে যে মর্নিং স্কুলগুলিতে ৮:৩০ মিনিটের মধ্যে এবং ডে স্কুলেগুলিতে দুপুর ১:৩০ মিনিটের মধ্যে খাবার পৌঁছে দিতে হবে। হঠাৎ করে সময়ে পরিবর্তন আনতে পারবে না স্কুলগুলি। যদি করতেই হয়, তবে কলকাতার নোডাল অফিসারকে লিখিত অনুরোধ লিখিত অনুরোধ জানাতে হবে স্কুলগুলিকে। 

আরও পড়ুন: এক নাগাড়ে ভারী বৃষ্টির ভ্রূকুটি কলকাতা সহ ৮ জেলায়, আজকের আবহাওয়া

যে ডেলিভারি ট্রাক বা ভ্যানগুলিতে মিড ডে মিল আসছে, সেগুলিকে একই রুট ম্যাপ পাঠাতে হবে যাতে তারা স্কুলগুলি চিনে উঠতে পারে। এক্ষেত্রে জিপিএস (GPS) ট্র্যাকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে, কোনো স্কুলই ডেলিভারি ভ্যানকে দাঁড় করিয়ে রাখতে পারবে না। খাবার আসলেই ভ্যান থেকে কন্টেনার নামিয়ে নিতে হবে। আর মিড-ডে মিলের জন্য ভারপ্রাপ্ত শিক্ষক সমস্ত খাবারের হিসেব বুঝে নিয়ে চালানের সই করবেন।  

আরও পড়ুন: এখনই সারপ্লাস বদলি করা যাবে না, প্রাথমিকের শিক্ষকদের নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

প্রতিটি স্কুলে প্রত্যেক পড়ুয়া পিছু কতজন ‘কুক কাম হেল্পার’ রয়েছে তাঁর হিসেব দিতে হবে সরকারকে। আর এই সংখ্যা পিএম পোষণ (PM Poshan) প্রকল্পের শর্তমাফিক হতে হবে। এই রাঁধুনিদের দ্রুত ট্যাগ করতেও বলা হয়েছে নির্দেশিকায়। এরজন্য বুধবারের (৫ আগস্টের) মধ্যে এই কর্মীদের স্বনির্ভর গোষ্ঠীর বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সহ কলকাতার নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেখানে তাদের গত মাসের ডিবিটি (DBT) পেমেন্ট এবং নিয়োগপত্র খতিয়ে দেখার পরেই স্কুলের কাজে নিযুক্ত করা হবে। এদিন যারা উপস্থিত থাকবেন না, তাঁদের নিয়োগ বাতিল করে নয়া রাঁধুনি ও হেল্পার নিয়োগ করা হবে বলেও সাফ জানানো হয়েছে নির্দেশিকায়।

Leave a Comment