=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘মিনি পাকিস্তান’ বিতর্কে ফের সরব ফিরহাদ হাকিম, কী সাফাই দিলেন তিনি?

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার ‘মিনি পাকিস্তান’ (Mini Pakistan) মন্তব্য নিয়ে খোলাখুলি বিতর্কের জবাব দিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অতীতে এই মন্তব্যকে কেন্দ্র করে একাধিকবার রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতাকে। এবার সেই বিতর্ক এ সাক্ষাৎপর্বে উঠতেই ফের মুখ খুললেন ফিরহাদ (Firhad Hakim Statement)। তাঁর স্পষ্ট দাবি, ‘মিনি পাকিস্তান’ শব্দটি তিনি জীবনে কোনও দিনই ব্যবহার করেননি।

ফের বিতর্কের শিরোনামে মিনি পাকিস্তান

ফিরহাদ হাকিম জানান, “মিনি পাকিস্তান শব্দটি কিন্তু আমি জীবনে কোন‌ওদিন বলিনি। ২০১৬ সালে বর্তমান এক মন্ত্রী যখন সাংবাদিক ছিলেন, তখন তিনি পাকিস্তানি সংবাদপত্র ডন পত্রিকার এক মহিলা সাংবাদিক মালিহা হামিদ সিদ্দিকীকে নিয়ে গার্ডেনরিচ এলাকা দেখাতে নিয়ে গিয়েছিলেন এবং আমার নির্বাচনী প্রচার কভার করতে চেয়েছিলেন। গার্ডেনরিচ এলাকাকে দেখে তখন ওই মহিলা বলেছিলেন ‘করাচি করাচি লগ রহা হ্যায়’। কিন্তু এরপরে ওনার সঙ্গে আমার আর কোন দেখা হয়নি। এরপর ওই মহিলা তাঁর পত্রিকায় উর্দুতে লিখেছিলেন যে কলকাতায় দেখে এলাম এক টুকরো মিনি পাকিস্তান।”

বিজেপিকে দোষারোপ ফিরহাদের

পাকিস্তান প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন যে, “আমি উর্দু পড়তে পারি না, পরে লোকমুখে আমি শুনেছি যে মিনি পাকিস্তান কথাটি নাকি আমি বলেছি। বিজেপি পার্টি অফিসে পাকিস্তানের কাগজ আসে, ওঁরা উর্দু জানেন, তাই এটা নিয়ে মিথ্যে প্রচার করেছেন। তবে আমি বলে রাখি আই অ্যাম এ ট্রু ইন্ডিয়ান, আমার দেশের শত্রু আমার শত্রু। আই অ্যাম লয়্যাল টু দিস কান্ট্রি। দেশের শস্য খেয়ে আমি বড় হয়েছি। যেদিন আমার মৃত্যু হবে সেদিন এই দেশের ৬ ফিট মাটিতেই আমার কবর হবে। দেশটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। সুতরাং মুসলমান বলে পাকিস্তান শব্দটার স্ট্যাম্প মারা, এটা অত্যন্ত অন্যায় এবং পাপ। ”

আরও পড়ুন: “নিজের প্রতিও আমার ঘৃণা হয়” রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত মদন মিত্রের

প্রসঙ্গত, এর আগে ‘মিনি পাকিস্তান’ মন্তব্য নিয়ে ফিরহাদ হাকিমকে একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই সময়ও ফিরহাদ হাকিম বারবার দাবি করেছিলেন যে তিনি নিজে কখনো ‘মিনি পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেননি কিন্তু তবুও এটি নিয়ে রাজনৈতিক অপপ্রচার চালানো হয়েছিল। এমনকি কলকাতা পুরসভার অধিবেশনেও তিনি এই অভিযোগ অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ভারতীয় পরিচয় নিয়েই গর্বিত। আর এবার পুনরায় সেই বিতর্কিত প্রশ্ন উঠতেই তিনি পুনরায় একই জবাব দিলেন।

Leave a Comment