=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিলেছে লাইসেন্স, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট শুরুর পথে আরেক পা বাড়াল ইলন মাস্ক

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কৃত্রিম উপগ্রহভিত্তিক দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Starlink) দেশজুড়ে খুব শীঘ্রই পরিষেবা চালু করতে চলেছে। হ্যাঁ, ইলন মাস্কের (Elon Musk) সংস্থা এবার আরও একধাপ এগোল। দীর্ঘ পরীক্ষার পর প্রয়োজনীয় আইনি ছাড়পত্র পেয়েছে আমেরিকান এই মহাকাশ গবেষণা সংস্থা। টেলিকম বিভাগ ডট ইতিমধ্যেই সংস্থাকে লাইসেন্স দিয়েছে। ফলে ভারতে স্টারলিঙ্ক চালুর আর কোনও বাধা রইল না।

লাইসেন্স মিললেও শুরু হচ্ছে না পরিষেবা

তবে এক্ষেত্রে একটি ‘কিন্তু’ থেকে যাচ্ছে। আইনি জটলা কাটলেও ভারতীয়রা এখনই স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে না। এর পিছনে দুটি কারণ কাজ করছে। প্রথমত, লাইসেন্স পেলেও কেন্দ্রীয় টেলিকম বিভাগ এখনও প্রয়োজনীয় স্পেক্ট্রাম বা তরঙ্গ স্টারলিঙ্কের হাতে তুলে দিতে পারেনি। আশা করা যাচ্ছে, ২০২৬ এর দ্বিতীয় ভাগে এই স্পেক্ট্রাম হস্তান্তরের কাজ সম্পন্ন হবে। দ্বিতীয়ত, উপগ্রহ থেকে সংকেত বা সিগন্যাল গ্রহণ করার জন্য ভারতে আর্থ স্টেশন বা অন্যান্য কারিগরি পরিকাঠামো তৈরি করতে হবে স্টারলিঙ্ককে। আর সেই প্রক্রিয়া সম্পন্ন করতে আরও বেশ কিছু মাস সময় লাগতে পারে।

এক্ষেত্রে বলে রাখি, স্টারলিঙ্কের মূল লক্ষ্য হল ভারতের সেই সমস্ত দুর্গম ও গ্রামীণ এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া, যেখানে ফাইবার অপটিকাল কেবল বা মোবাইল টাওয়ার পৌঁছানো সম্পূর্ণ কঠিন। বিশেষ করে লাদাখ, উত্তর-পূর্ব ভারত বা সুন্দরবনের মতো এলাকায় উপগ্রহের মাধ্যমে সরাসরি হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা মাস্কের মূল টার্গেট। আর কেবলমাত্র সরকারি বা বাণিজ্যিক নয়, বরং ব্যক্তিগত ব্যবহারের জন্যও স্টারলিঙ্ক সংযোগ দেবে।

আরও পড়ুন: টানা পাওয়ার ব্লক, শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

প্রতিযোগিতার মুখে জিও এবং অ্যামাজন

তবে ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের বাজার দখলের লড়াই এখন তুঙ্গে। কারণ স্টারলিঙ্কের সামনে এখন শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। যেমন রিলায়েন্স জিও, ওয়ান ওয়েব, অ্যামাজন এর মতো সংস্থাগুলি। জিও ইতিমধ্যে এই পরিষেবা আনার জন্য প্রস্তুত। এমনকি ভরতী এয়ারটেলের সমর্থিত ওয়ান ওয়েবও লাইসেন্স হাতে নিয়ে দৌড়ে রয়েছে। অন্যদিকে জেফ বেজোসের অ্যামাজন ভারতে পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। এখন দেখার, কবে স্টারলিঙ্কের পরিষেবা ভারতজুড়ে শুরু হয়।

Leave a Comment