মুকেশ আম্বানির মোট সম্পদের চারগুণের বেশি হারালেন ইলন মাস্ক

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্কের (Elon Musk) সম্পদে এবার বিরাট ধাক্কা। মাত্র এক মাসের ব্যবধানেই তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০৮ বিলিয়ন মার্কিন ডলার কমে গেল বলে খবর। এমনকি এই অংক ভারতের শ্রেষ্ঠ শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদের প্রায় চার গুণের থেকেও বেশি। বিশেষজ্ঞদের মতে, মাস্কের সম্পদের এই বিরাট পতনের প্রধান কারণ তাঁর মহাকাশ সংস্থা SpaceX এর শেয়ারের ধারাবাহিক পতন।

মাস্কের সম্পদে রেকর্ডে ধাক্কা

গত জুন মাসে SpaceX শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর ইলন মাস্কের সম্পদ দ্রুত গতিতে বৃদ্ধি পায়, এবং তা ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছয়। সেই সময় তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদ মালিকের তালিকায় উঠে আসেন। কিন্তু তালিকাভুক্তির পর থেকে SpaceX শেয়ারে ধারাবাহিকভাবে পতন দেখা যায়। ফলত শেয়ারের দামও অনেকটাই কমে এবং তার সরাসরি প্রভাব পড়ে মাস্কের ব্যক্তিগত সম্পদের উপরেই।

সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী, এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ নেমে মাত্র ৭৯২ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের মধ্যেই তাঁর সম্পদ থেকে প্রায় ৩০৮ বিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছে, যে সাম্প্রতিক সময়ের সবথেকে বড় পতন।

আরও পড়ুন: কম বেতন বলেই কি ISRO-র চাকরি ছেড়েছেন ৭০০ কর্মী? স্যালারি কত জানুন

এদিকে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৮৬ বিলিয়ন মার্কিন ডলার বলেই জানা গিয়েছে। সেই তুলনায় ইলন মাস্কের এক মাসের সম্পদ হ্রাস আম্বানির মোট সম্পদের প্রায় চার গুণের কাছাকাছি। আসলে বাজারে আত্মপ্রকাশের পর SpaceX এর শেয়ারেদাম দ্রু ত বাড়লেও সেই গতি দীর্ঘস্থায়ী হয়নি। তালিকাভুক্তির অল্প সময়ের মধ্যেই শেয়ারের দামে বিরাট সংশোধন শুরু হয়। একসময় যেখানে শেয়ারের দাম ছিল ২২৬ ডলার পর্যন্ত, বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১১৯ ডলারে। অর্থাৎ সর্বোচ্চ দামের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে শেয়ারের দাম।

Leave a Comment