বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের পুরনো দিনের সঙ্গী সুনীল নারিন (Sunil Narine)। এক কথায় বলা যেতে পারে, শাহরুখের দলের ঘরের ছেলে এই ক্যারিবিয়ান তারকা। এবার তিনিই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বকালের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে IPL এ সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন সুনীল। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই এই বিশেষ রেকর্ড করে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য।
মুম্বইয়ের কাছে হেরেও IPL এ বড় রেকর্ড নারিনের
গতকাল অর্থাৎ রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নামার সাথে সাথেই প্রাক্তন সতীর্থ কাইরন পোলার্ড এর বড় রেকর্ড গুঁড়িয়ে দেন সুনীল নারিন। এতদিন বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি IPL ম্যাচ খেলার রেকর্ড ছিল প্রাক্তন মুম্বই তারকার হাতে। তবে এবার সেই রেকর্ড লুফে নিলেন নারিন।
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19 তম সংস্করণে কলকাতার প্রথম একাদশে জায়গা পেতেই 190টি IPL ম্যাচ খেলার নজির গড়ে ফেলেন নাইট তারকা। যেখানে প্রাক্তন সতীর্থ তথা বন্ধু কাইরন পোলার্ড 189টি ম্যাচ খেলেছিলেন।
অন্যদিকে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন এবি ডেভিলিয়ার্স। তিনি খেলেছেন 184টি ম্যাচ। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে রয়েছে 184 ম্যাচ।
অবশ্যই পড়ুন: শিলিগুড়ির নাবালিকার মৃত্যু, অবশেষে ধৃত গৃহশিক্ষক, ধরনা তুললেন শঙ্কর ঘোষ
এছাড়াও নারিনের প্রাক্তন সতীর্থ তথা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়াইন ব্রাভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মোট 161 ম্যাচে অংশ নিয়েছিলেন। তবে সেই সব প্লেয়ারকে ছাপিয়ে এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন KKR এর দীর্ঘদিনের সঙ্গী সুনীল। 190 IPL ম্যাচে পা রেখে 1780 রান করার পাশাপাশি 192টি উইকেট তুলে দলের ভরসা জুগিয়েছিলেন এই খেলোয়াড়।