=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন মাইলফলক ভারতীয় রেলের, চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত মালগাড়ি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Cargo Memu)। এই বিশেষ ট্রেন চালু হওয়ার পর থেকেই দেশবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই সাফল্যকে কাজে লাগিয়েই বন্দে ভারত মালবাহী ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। রিপোর্ট অনুযায়ী, IMF চেন্নাইয়ে এই সপ্তাহেই বন্দে ভারতের মালবাহী EMU র প্রথম প্রটোটাইপ চালু হবে। এক নজরে দেখে নেওয়া যাক বন্দে ভারত মালবাহী EMU র যাবতীয় বৈশিষ্ট্য।

বিশেষ ট্রেনের পরীক্ষা করবে RDSO

মেট্রো রেল নিউজের এক রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারতের মালবাহী EMU র প্রথম প্রটোটাইপ কমিশনিংয়ের আগে গবেষণা ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা RSDO গোটা ট্রেনের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করবে। এই পরীক্ষা চলাকালীন RSDO ট্রেনটির ব্রেকিং থেকে শুরু করে দোদুল্যমান পরীক্ষা এমনকি বিশেষ ট্রেনের পণ্য লোড করার কর্মক্ষমতা মূল্যায়ন করা হবে।

বন্দে ভারত মালগাড়ির বৈশিষ্ট্য

ভারতীয় রেলের তরফে যে বন্দে ভারত মালগাড়িটিকে তৈরি করা হয়েছে সেটির গতি সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানেই শেষ নয়, 16টি রেক যুক্ত এই ট্রেনে সর্বোচ্চ 264 টন পণ্য বহন করা যাবে। আসলে এই ট্রেন আর পাঁচটা মালগাড়ির থেকে সবদিক থেকেই আলাদা। রেল সূত্রে খবর, বন্দে ভারতের পণ্যবাহী EMU বা মাল গাড়িটিকেও পরীক্ষামূলকভাবে প্রথমে দেশের অন্যতম ব্যস্ত লজিস্টিক করিডোর দিল্লি এনসিআর এবং মুম্বইয়ের মধ্যে চালানো হবে।

ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের দাবি, বন্দে ভারতের এই মালগাড়ির রেকগুলির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর রিফার কন্টেইনার ক্ষমতা। যা বিভিন্ন পচনশীল, ফার্মাসিউটিক্যালস, তাজা পণ্য, বিভিন্ন দুগ্ধজাত পদার্থ পরিবহন করতে সক্ষম। এই বিশেষ ট্রেনের ফলে বিভিন্ন পণ্য দ্রুত এবং অল্প সময়ে এক শহর থেকে অন্য শহর বা দেশের এক স্থান থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে।

অবশ্যই পড়ুন: অবশেষে নৈহাটি স্টেশনে বসছে লিফট-এস্কেলেটর, সুখবর শোনাল রেল

প্রসঙ্গত, ভারতীয় রেলের এক আধিকারিক এর দাবি, প্রাথমিকভাবে বন্দে ভারত কার্গো EMU সফল হয় সেক্ষেত্রে পরবর্তীতে এই মালগাড়ি দেশের অন্যান্য রেল করিডোর গুলিতে চালানোর পরিকল্পনা হবে। সেই মতোই তৈরি হবে নীল নকশা। এর ফলে আর পাঁচটা মাল গাড়ির তুলনায় অনেক আগে এবং দ্রুততার সাথে বিভিন্ন পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া যাবে।

Leave a Comment