=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উপহাস করতেন স্কুলের প্রিন্সিপাল! টিম ইন্ডিয়ায় এসেই বাবার অপমানের জবাব দিলেন নমন ধীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা বোধহয় আগে থেকে বলা সম্ভব নয়। 22 গজে পা রেখে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে এমন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। সেই তালিকায় নাম রয়েছে নমন ধীরেরও (Naman Dhir)। ক্রিকেটে নিজের প্রতিভা দেখিয়ে টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন এই খেলোয়াড়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তার পরপরই টি-টোয়েন্টিতেও টিম ইন্ডিয়ায় (Team India) জায়গা করে নিয়েছেন এই খেলোয়াড়। তবে অনেকেই হয়তো জানেন না, একটা সময় এই ছেলেকে নিয়েই নানান উপহাস, বিদ্রুপ শুনতে হয়েছিল নমনের বাবাকে।

সমস্ত কটাক্ষের জবাব দিলেন নমন

ওয়ানডের পর সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের হয়ে মাঠে নেমেছিলেন নমন। আর মাঠে নেমেই নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন দলকে রান তুলে দেওয়ার। পঞ্চম টি-টোয়েন্টিতে নমনের ব্যাট থেকে আসে অপরাজিত 24 রান। যদিও এদিন সম্পূর্ণ ম্যাচ না হওয়ায় বল করার সুযোগ পাননি ভারতীয় ক্রিকেটার। তবে জাতীয় দলে জায়গা করে নিন্দুকদের মুখের উপর জবাব দিয়েছেন তিনি।

জানা যায়, পাঞ্জাব থেকে সরাসরি কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নমন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, “একটানা ক্রিকেট খেলেও সাফল্য পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম না কী করব। ভেবেছিলাম ক্রিকেট ছেড়ে কানাডায় চলে যাই। আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ লোক কানাডায় গিয়ে থাকে। আমিও সেটাই করবো ভেবেছিলাম। 2022 সালে আমি ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমার বোন কানাডার এডমন্টনে থাকে। ওখানেই যাব বলে ঠিক করেছিলাম। কিন্তু বাবা আমাকে আটকে দিয়েছিল।”

ভারতীয় ক্রিকেটার আরও জানান, “বাবা আমাকে বলেছিল যে আর একটা বছর ক্রিকেটে সময় দাও। কিছু একটা হবে। সে কথা শুনে আমিও নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম ক্রিকেটে। 2023 সালে মুম্বই ইন্ডিয়ান্স আমাকে কিনে নিয়েছিল।” বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রাখার পরই ভাগ্য বদলে গিয়েছিল নমনের। এরপর থেকে দলের হয়ে একের পর এক ম্যাচ খেলার পাশাপাশি পাঞ্জাব টি টোয়েন্টি লিগেও নিজের ক্ষমতা দেখিয়েছিলেন নমন।

আরও পড়ুন: কাটল চিন্তা, ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলকে নিয়ে সুখবর মোহনবাগানে

খোঁজ নিয়ে জানা গেল, নমনের বাবা তাঁকে একজন বড় মাপের ক্রিকেটার হিসেবে দেখতে চাইলেও এর জন্য বিভিন্ন মহলে কটাক্ষ, উপহাস সহ্য করতে হয়েছে তাঁকে। একবার এক সাক্ষাৎকারে নয়নের বাবা জানিয়েছিলেন, “যখন আমি ওকে স্কুল থেকে অনুশীলন করতে নিয়ে যেতাম, তখন প্রিন্সিপাল ম্যাডাম আমাকে বলতেন যে, ধীর স্যার, আপনি ছেলেটার জীবন নষ্ট করে দিচ্ছেন, ফরিদকোট থেকে কেউ পাঞ্জাবের হয়ে খেলেনি, ভারত তো দূরের কথা।” ভারতীয় ক্রিকেটারের বাবা ওই সাক্ষাৎকারে এও জানান, “আমি নমনকে বলেছিলাম যেদিন তোমায় টিভিতে বড় বড় ছয় মারতে দেখা যাবে সেদিন এইসব উপহাস, কটাক্ষ করতালিতে পরিণত হবে।” সব মিলিয়ে বলাই যায়, টিম ইন্ডিয়ায় জায়গা করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন নমন।

Leave a Comment