=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘মুরাসু’-র দাপটে মঙ্গলেও বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায়? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মুরাসু। পূর্বাভাস, আজ মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা না থাকলেও আগামীকাল (Weather Tomorrow) উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সোমে মুখ ভার আকাশের

আজ সকাল থেকেই মেঘমুক্ত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুর গড়াতেই কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে আজ ও আগামীকাল উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের জন্য বাংলায় আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে।

আরও পড়ুন: ৩০ দিনেই অনুর্বর জমিতে ফলল ‘লাল সোনা’, কামাল করে দেখাল লাদাখ

কলকাতায় আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাব কলকাতায় না পড়লেও পরোক্ষ প্রভাব তো থাকবেই। আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই ঠান্ডা পড়বে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং কাল মোটের উপর আংশিক মেঘলা থাকবে আকাশ। এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় সেখানে ভ্যাপসা গরম অনুভূত হবে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামীকাল, উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে নীচের দিকের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে। আশা করা যাচ্ছে, আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে।

Leave a Comment