=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুহুর্মুহু বাজ থেকে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আর গরম নয়, এবার শুধু বৃষ্টি আর বৃষ্টি। বাংলাজুড়ে শুরু হয়ে গেল অবশেষে প্রাক বর্ষার বৃষ্টি। টানা দু’দিনের বৃষ্টিতে বাংলার তাপমাত্রায় বেশ খানিকটা রকমফের দেখা গিয়েছে। অন্যান্য দিনের মতো আজ রবিবারও আকাশে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলবে। ফলে বাতাসের অত্যধিক জলীয় বাষ্পের কারণে দিনভর গলদঘর্ম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে চিন্তা নেই, গরমের দাপট শেষ করতে হাজির হবে ব্যাপক ঝড় বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। চলুন জেনে নেওয়া যাক আজ দিনভর বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ রবিবার সারাদিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। স্থান বিশেষে আবার কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

মৌসম ভবনের মতে, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে? হাওয়া অফিসের মতে, এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আগামীকালের আবহাওয়া

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে আরও তীব্র হতে পারে ঝড় বৃষ্টি বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গের নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

4 thoughts on “মুহুর্মুহু বাজ থেকে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া”

Leave a Comment