=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেয়েদের IPL নিলামে রাখা হল না কোনও বাংলাদেশিকে, কেন এমন সিদ্ধান্ত ভারতের?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি ক্রিকেট বিশ্বে জনপ্রিয় উইমেন্স প্রিমিয়ার লিগও (WPL 2027)। আর আসন্ন সেই WPL এর নিলাম এবার অনুষ্ঠিত হবে কেরালার কোচিতে। তার আগে উঠে আসছে বড় খবর। এবারের মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে জায়গা পাননি কোনও বাংলাদেশি ক্রিকেটার (Bangladeshi)। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গত বছরেও যেখানে WPL খেললেন বাংলাদেশের একাধিক প্লেয়ার, সেখানে দাঁড়িয়ে এ বছর কী এমন ঘটল?

কেন বাংলাদেশের প্লেয়ারদের রাখা হল না WPL নিলামে

আগামী 28 অক্টোবর, কেরালার কোচিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিলামের জন্য নাম চূড়ান্ত হওয়ার আগের তালিকায় বাংলাদেশের রাবেয়া খান, মারুফা আক্তার, স্বর্ণা আক্তাররা ছিলেন। তবে পরবর্তীতে WPL নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের কোনও খেলোয়াড়ের নাম রাখেনি কর্তৃপক্ষ।

রিপোর্ট অনুযায়ী, মহিলাদের টি-টোয়েন্টি লিগের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশিদের বাদ দিয়ে একাধিক দেশ মিলিয়ে মোট 146 জন খেলোয়াড়কে জায়গা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে 119 জন ভারতীয়। এছাড়া বাকি 27 জন মহিলা বিদেশি খেলোয়াড়। আর এসবের মাঝেই প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে বাংলাদেশের প্লেয়ারদের জায়গা দেওয়া হল না নিলামে? এ নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। কর্তৃপক্ষও খোলসা করে গোটা বিষয়টি জানায়নি।

আরও পড়ুন: ‘আমরা জানি ও কী করতে পারে’ সিরিজের আগেই বৈভবকে নিয়ে সতর্ক কিউই অধিনায়ক

এমনিতেও সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কও অন্য খাতে বইছে। যদিও সেই সমস্যার সূত্রপাতটা হয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পরই। গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ওপার বাংলার কাটার মাস্টার বাদ যাওয়ায় ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দিয়েছিল বাংলাদেশ। যার জেরে শেষ পর্যন্ত বিশ্বকাপেই নামা হয়নি তাদের। অনেকেই মনে করছেন, পুরনো সেই সমস্যার কারণেই হয়তো এবার মেয়েদের প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্লেয়ারদের রাখা হল না। এ নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে।

Leave a Comment