=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় জোর, বসছে অত্যাধুনিক প্রযুক্তির AI ক্যামেরা

সহেলি মিত্র, কলকাতা: সম্প্রতি একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। পড়ুয়াদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের উপযুক্ত পরিবেশ সংক্রান্ত ব্যাপারে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। এরই মধ্যে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসতে চলেছে অত্যাধুনিক নজরদারি ক্যামেরা। এই নজরদারি ক্যামেরায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় জানা গিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও জোরদার করা হবে নজরদারি ব্যবস্থা। নিরাপত্তা বৃদ্ধির জন্য একাধিক জায়গায় নজরদারি ক্যামেরা বসানো হবে বলেও জানা গিয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঠিক কতগুলো ক্যামেরা বসানো হবে, কোথায় কোথায় বসানো হবে, ইত্যাদি বিষয়ে বিশদে জানা যায়নি।

তবে এটা জানা গিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক যেখানে আলো তুলনামূলক কম, সেই সব জায়গায় বেশি গুরুত্ব পাবে নতুন ক্যামেরা। নতুন ক্যামেরা বসানোর পাশাপাশি ক্যাম্পাসের ভিতরে আলোর ব্যবস্থাও আরও জোরদার করা হবে বলে আগেই জানা গিয়েছিল।

কীভাবে কাজ করবে ক্যামেরা?

সদ্য পাওয়া খবর অনুযায়ী, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে নাইট ভিশন এবং ফেস ডিটেকশন প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে রাতেও ক্যামেরার পর্দায় ধরা পড়বে স্পষ্ট ছবি। উন্নত প্রযুক্তির সাহায্যে শনাক্তকরণের কাজেও মিলবে সুবিধা। নজরদারির চালানোর জন্য ভেরিফোকাল বুলেট ক্যামেরা (Very Focal Bullet Camera) এবং ফিক্সড বুলেট ক্যামেরা (Fixed Bullet Camera) ব্যবহারের ভাবনা রয়েছে বলেও খবর। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বায়োমেট্রিক আই-কার্ড ব্যবহারের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুন: মেলা প্রদর্শনীতেও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বড় পদক্ষেপ ইডির

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর তালিকা…

১. এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা।

২. নাইট ভিশন এবং ফেস ডিটেকশন প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা।

৩. নজরদারির চালানোর জন্য ভেরি ফোকাল বুলেট ক্যামেরা এবং ফিক্সড বুলেট ক্যামেরা বসানোর সম্ভাবনা।

৪. বায়োমেট্রিক আই-কার্ড ব্যবহার।

Leave a Comment