=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যুবভারতীতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা! কবে ম্যাচ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার ফুটবলের মহাযুদ্ধ দেখবে ফুটবলের মক্কা! ক্রীড়া মন্ত্রীর এক পোস্টেই বাড়ল জল্পনা। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতীতেই হতে পারে এল ক্লাসিকো (El Clásico)। সল্টলেক স্টেডিয়ামে একে অপরের মুখ দেখবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ (Real Madrid Vs Barcelona)। আর এই খবর প্রকাশ্যে আসতেই শহরের ফুটবল ভক্তদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। কবে, কখন দেখা যাবে এই হাই ভোল্টেজ ম্যাচ? প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এ দিনের ম্যাচে ঠিক কারা কারা খেলবেন সেটা জানতে একেবারে উদগ্রীব হয়ে রয়েছেন কলকাতার ফুটবল ভক্তরা।

কবে হবে হাই ভোল্টেজ ম্যাচ?

ফুটবল ভক্তদের কাছে স্পেনের দুই দুর্ধর্ষ ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ অন্যতম পছন্দের জায়গা। যেকোনও একটি দলের সমর্থক হলেও অপর দলটিকে ভাল না বেসে যেন থাকাই যায় না। কারণটা ভাল ফুটবল। তাছাড়াও এই দুই দলে এমন এমন কিছু ফুটবলার রয়েছেন যাঁরা ফুটবল ভক্তদের নয়নের মণি। কাজেই ফুটবল পছন্দ করে থাকলে এই দুই দলকে ভাল না বেসে থাকাই যাবে না! আর সেই দুই দলের ম্যাচই এবার দেখার সৌভাগ্য হতে পারে কলকাতার ফুটবল ভক্তদের।

ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন, সব ঠিক থাকলে আগামী 25 নভেম্বর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ হতে পারে। তবে যুবদল নয় বরং এই আসরের কলকাতার ফুটবল ময়দানে পা রাখবেন ফুটবলের লেজেন্ডরা। মনে করা হচ্ছে, এই ম্যাচে তিলোত্তমার বুকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার কিংবদন্তি ফুটবলারদের তালিকায় থাকতে পারে পর্তুগালের লুই ফিগোর মতো খেলোয়াড়রা।

আরও পড়ুন: পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী, ছাড়লেন বিজেপির সাংসদ পদও, জানুন কারণ

প্রসঙ্গত, এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক স্তরের ম্যাচ নিয়ে একা সিদ্ধান্ত নিতে চায়নি রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়। তাই শহরে এই ম্যাচ আয়োজনের জন্য অনুমোদন চাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। পরবর্তীতে নিয়ম মেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পরই ফুটবলের দুই লেজেন্ড ক্লাবের ম্যাচের প্রস্তুতি শুরু হচ্ছে!

Leave a Comment