=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যুবভারতীতে হচ্ছে না মোহন-ইস্টের কলকাতা ডার্বি! তাহলে কোথায়, কবে? দেখে নিন ..

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জুনেই শুরু হচ্ছে বহু অপেক্ষিত কলকাতা লিগ। আর সেই যাত্রা শুরুর আগেই জল্পনা বেড়েছে দুই ময়দান প্রধানের ডার্বি (Mohun Bagan Vs East Bengal) নিয়ে। কোথায় হবে এ যাত্রার মোহন-ইস্ট লড়াই? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শহরের বহু সমর্থকের মনে।

যদিও অনেকেই হয়তো জানেন না, ইতিমধ্যেই কলকাতা লিগের সূচি প্রকাশ করে ফেলেছে IFA। তবে বলে রাখি, প্রথমে সুচি দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেয় ফেডারেশন। তবে প্রকাশিত সূচি অনুযায়ী 27 জুন প্রথম আসরে নামছে ইস্টবেঙ্গল। তাহলে কলকাতা ডার্বি কবে?

কবে গড়াবে কলকাতা ডার্বি?

ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের পূর্বের সূচি অনুযায়ী, আগামী 19 জুলাই মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। কাজেই এর মাঝে কোনও অঘটন না ঘটলে এদিনই ডার্বি দেখার সুযোগ হবে লাল হলুদ ও সবুজ মেরুন দুপক্ষের ভক্তদের। তবে তার আগে বলে দিই, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 27 জুন হলেও পুলিশ এফসির বিরুদ্ধে 30 জুন অর্থাৎ চলতি মাসের শেষ দিনে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট।

কোথায় গড়াবে কলকাতা ডার্বি?

ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সূচি অনুযায়ী, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের বহু আপেক্ষিত কলকাতা ডার্বির দিনক্ষণ জানা গেলেও দুপক্ষের মহাযুদ্ধ ঠিক কোন রণক্ষেত্রে গড়াবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে সূত্র বলছে, এবছর কলকাতা ময়দানের বদলে ডার্বি গড়াতে পারে বারাসাত স্টেডিয়ামে।

হ্যাঁ, আসন্ন 19 জুলাই কলকাতা লিগের মহাযুদ্ধ আয়োজিত হতে পারে বারাসাত স্টেডিয়ামেই! যদিও সে প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনি ফেডারেশন বা কলকাতা ফুটবল লিগ কর্তৃপক্ষ কেউই। তবে আপাতত যা খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে বারাসাত স্টেডিয়ামের পরিচর্যার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। ফলত, যাবতীয় কাজ শেষের পর স্টেডিয়াম খুলে গেলে আসন্ন জুলাইয়ে ডার্বি দেখার সুযোগ হতে পারে বারাসাতবাসীর। বলা বাহুল্য, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন নাকি চাইছে বারাসাতেই গড়াক এবারের কলকাতা লিগের ডার্বি।

অবশ্যই পড়ুন: বস্ত্র শিল্প নিয়ে মাথায় বাজ বাংলাদেশের! জাঁকিয়ে বসল ভারত, ব্যবসায় বিরাট বৃদ্ধি

উল্লেখ্য, কলকাতা লিগের মহাযুদ্ধে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধানই রিজার্ভ দল খেলাবে। কাজেই সে অর্থে ডার্বিতে দর্শক সংখ্যাও অনেকটাই কম হবে। তাছাড়া যুবভারতীতে ম্যাচ আয়োজন করতে গেলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর এইসব ভাবনা থেকেই মূলত আর্থিক আশঙ্কাকে সামনে রেখে বারাসাতেই আয়োজিত হতে পারে এবারের কলকাতা ডার্বি।

Leave a Comment