=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যেমন লুক তেমন পারফরম্যান্স! 10,000mAh ব্যাটারির ফোন আনছে Oppo

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে এখন ভালো ক্যামেরা কিংবা প্রসেসরের জায়গায় সবাই উন্নতমানের ব্যাটারি খোঁজ করে। সেই দৌড়ে এবার বিরাট চমক দিতে চলেছে Oppo। সূত্রের খবর, সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের নতুন Oppo A7 Pro Max এর টিজার প্রকাশ করেছে। সবথেকে বড় ব্যাপার, এই ফোনে থাকছে বিশাল 10,000mAh এর একটি ব্যাটারি, যা Oppo-র ইতিহাসে সবথেকে বড় হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত ফোনটি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোনটি বাজারে আসবে।

বিশাল ব্যাটারি সত্ত্বেও পাতলা ডিজাইন

বড় ব্যাটারি মানেই যে ফোন মোটা হবে এমনটা নয়। কারণ, এই ধারণা এবার সম্পূর্ণ বদলে দিতে পারে Oppo A7 Pro Max। বেশ কিছু তথ্য অনুযায়ী, এই ফোনটিতে সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির ফলে ব্যাটারির ধারণ ক্ষমতা অনেক বেশি হলেও ফোন খুব একটা মোটা হয় না। জানা গিয়েছে, 10,000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটির পুরুত্ব হতে পারে মাত্র 8.47 মিলিমিটার। এমনকি এর সঙ্গে এতে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটিতে দেওয়া হতে পারে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। যার রেজোলিউশন হবে 1.5K, এবং রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই ফোনটিতে। এই ডিসপ্লে দৈনন্দিন ব্যবহার, ভিডিও দেখা কিংবা গেমিংয়ের জন্য ভালো অভিজ্ঞতা দেবে। অন্যদিকে প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 4 Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এছাড়া এতে সর্বোচ্চ 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে বলেই জানা যাচ্ছে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী।

আরও পড়ুন: অর্ধেকের বেশি অক্সিজেন প্ল্যান্ট চালুই হয়নি! কোভিডে ৬৬০ কোটির দুর্নীতি তৃণমূল সরকারের?

তবে ক্যামেরা সংক্রান্ত এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি কোম্পানির তরফ থেকে। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ফোনটির পিছনে থাকতে পারে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর এবং সামনে থাকতে পারে 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফলে ক্যামেরার দিক থেকে এই মডেল হতে পারে একেবারে দারুণ বিকল্প। তবে টিজারে দেখা গিয়েছে, এই ফোনটি চকচকে সাদা রঙে বাজারে আসতে পারে। এমনকি পিছনের দিকে আয়তাকার ক্যামেরা মডিউল থাকবে। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত ফোনটি লঞ্চের দিনক্ষণ জানানো হয়নি। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ করা হবে, এবং তখনই এর দাম জানানো হবে।

Leave a Comment