=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রকেট গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি, আগস্টে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা কিনল RBI

সৌভিক মুখার্জী, কলকাতা: রকেটের গতিতে ছুটছে ভারতের অর্থনীতির দ্বৈরথ। শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাংক গত আগস্ট মাসেই বৈদেশিক মুদ্রার (Foreign Currency) বাজার থেকে মোট ৪৩.২৬ বিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মাসিক বুলেটিন থেকেই মিলেছে এই তথ্য। এমনকি সাম্প্রতিক এই পদক্ষেপের ফলে ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি।

বড়সড় পদক্ষেপ আরবিআই-র

আগস্ট মাসে আরবিআই মোট ৭৪.৪৭ বিলিয়ন ডলার কিনেছে এবং বাজার থেকে ৩১.১২১ বিলিয়ন ডলার বিক্রি করেছে বলে জানিয়েছে ওই রিপোর্ট। এদিকে তার আগে জুলাই মাসে রিজার্ভ ব্যাংক মোট ১৮.৬ বিলিয়ন ডলার কিনেছিল। মূলত ভারতীয় প্রবাসীদের কাছ থেকে ডলার আকর্ষণের জন্য বিশেষ ছাড়যুক্ত স্কিমগুলির কারণেই মূলধন প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল বলে খবর সুত্রের।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক গত ৮ জুন থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১৪৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যার একটি বড় অংশ এসেছে ব্যাংকগুলির বৈদেশিক মুদ্রা আমানতের জন্য শূন্য-ব্যয় হেজিং সুবিধা থেকে, যা গত ৩১ আগস্ট বন্ধ করে দেওয়া হয়। এদিকে জুলাই মাসের শেষে ১৩৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে আগস্ট মাসের শেষে আরবিআই-র মোট ফরোয়ার্ড ডলার বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২০০.০৬ বিলিয়ন ডলার। এর ফলে টাকার দাম অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ১ নভেম্বর দিল্লিতে বিশাল আন্দোলনের ডাক ইন্ডি জোটের

রিপোর্ট বলছে, শুক্রবার তেলের দাম বৃদ্ধির ফলে ঝুঁকি এড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় ভারতীয় টাকার দাম আবার ০.১% কমে ৯৪.৯৪-তে স্থির হয়। তবে এর আগে সে প্রায় ৯৭ এর স্তরে গিয়ে ঠেকেছিল। সেখান থেকে আরবিআই-র পদক্ষেপের জেরেই মূল্য ফিরেছে রুপির। সামগ্রিকভাবে বলতে গেলে এই মাসে মুদ্রার দর প্রায় ২% বৃদ্ধি পেয়েছে। যার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পদক্ষেপ যেমন তেল কোম্পানিগুলিতে তাদের রিজার্ভ থেকে ডলার বিক্রি করার অনুমতি প্রদান সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

Leave a Comment