=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রবি কিষাণের রোড শোয়ে হানা শাসক দলের! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে হাওড়ায় বিজেপির রোড শো ঘিরে তুলকালাম কান্ড (TMC-BJP Conflict)! তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ওদিকে বিজেপিও পাল্টা হামলা চালানোর অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছে। সব মিলিয়ে, দুপক্ষের বচসায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বেগতিক দেখে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীরা ।

বিজেপি প্রার্থীর রোড শো চলাকালীন তৈরি হয় বিশৃঙ্খলা

জানা গিয়েছে, রবিবার উত্তর হাওড়ায় একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি। ভোটের ঠিক দুদিন আগে বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে হাওড়ায় প্রচারে এসেছিলেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিশন। প্রার্থীর সমর্থনে চলছিল প্রচার। স্থানীয় সূত্রে খবর, রোড শো চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকরা তাঁদের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ওদিকে তৃণমূলের তরফে রাজনৈতিক স্লোগান শুনে বিজেপি কর্মী সমর্থাকরাও গলা ফাটাতে শুরু করেন। চারিদিকে ওঠে, জয় বাংলা এবং জয় শ্রীরাম ধ্বনি।

তৃণমূল এবং বিজেপি সমর্থকরা একে অপরের রাজনৈতিক স্লোগান তুলতে তুলতেই আচমকা বচসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তা হাতাহাতির রূপ নিলে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা জোর করে তাঁদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। তৃণমূলের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। ওদিকে বিজেপির তরফেও অভিযোগ, তৃণমূলের তরফে প্রথমে গায়ে হাত তোলা হয়।

 

অবশ্যই পড়ুন: পার ক্যাপিটা GDP-তে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ, রিপোর্টে প্রকাশ IMF-র

এদিকে হাওড়ায় বিজেপির রোড শো চলাকালীন দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে ময়দানে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শুরুর দিকে দুপক্ষকে বোঝানোর পর কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে জমায়েত সরানো হয়। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও ফের দুপক্ষের মধ্যে ঝামেলার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে তৃণমূল এবং বিজেপির মধ্যেকার সংঘাতের ঘটনায় সুর চড়াতে ছাড়ছেন না অন্যান্য বিরোধীরা।

Leave a Comment