রাখি পূর্ণিমা থেকে প্রতি মাসে ২৫০০ টাকা, মহিলাদের জন্য নতুন স্কিম বিজেপি সরকারের

অনন্যা সরকার, নয়া দিল্লি: গত বছর দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার রাখিবন্ধনের আগেই মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana) চালু করা হবে বলে ঘোষণা করেছে দিল্লি সরকার। রাজধানীর যোগ্য মহিলারা প্রতি মাসে ২,৫০০ হাজার টাকা ভাতা করে পাবেন। বহু প্রতীক্ষিত এই প্রকল্প এবার রাখি বন্ধনের বড় উপহার হয়ে আসতে চলেছে দিল্লির মহিলাদের কাছে। 

আগামী মাসেই চালু হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা

সরকারি সূত্র থেকে জানা গেছে, আগামী ২৮ আগস্ট শুভ সূচনা হতে পারে মহিলা সমৃদ্ধি যোজনার। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি উদ্বোধন করবেন, তবে এখনও এবিষয়ে নিশ্চিত কোন তথ্য প্রকাশ করেনি সরকার। 

তবে এই প্রকল্পের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করে ফেলেছে দিল্লি সরকার। আবেদন প্রক্রিয়ার জন্য তৈরি হয়েছে নতুন পোর্টালও। মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় আসতে গেলে কী কী শর্ত পূরণ করতে হবে তাও নির্ধারণ করেছে সরকার। দিল্লির প্রায় ২০ থেকে ২২ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানা গেছে।  ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে মহিলা সমৃদ্ধি যোজনার জন্য ৫,১১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

আরও পড়ুনঃ রাজ্যের ১ লক্ষ গরীব মানুষকে ফ্রিতে ২BHK ফ্ল্যাট দিচ্ছে সরকার, লাগবে এই ডকুমেন্টগুলি

মহিলা সমৃদ্ধি যোজনা প্রধান উদ্দেশ্য হল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের পাশে দাঁড়ানো। প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সাহায্য পেলে মহিলারা তাদের পরিবারের অভাব কিছুটা মেটাতে পারবেন। সরকার আশা রাখে, মহিলারা তাদের নিজস্ব খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসার খরচ ও অন্যান্য জরুরী কাজে এই টাকা ব্যয় করতে পারবেন। দিল্লির মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

Leave a Comment