=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাঘব চাড্ডা সহ ৭ সাংসদকে নিয়ে রাজ্যসভা চেয়ারম্যানের বড় সিদ্ধান্ত, জয় বিজেপির

সৌভিক মুখার্জী, কলকাতা: অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) নজিরবিহীন ধস। শুক্রবার রাঘব চাড্ডার (Raghav Chadha) নেতৃত্বে আপ-র ৭ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর এবার রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন সেই দলবদলকে আইনিভাবে স্বীকৃতি দিলেন। আর এই সিদ্ধান্তের ফলে উচ্চকক্ষে আম আদমি পার্টির অস্তিত্ব সংকটের মুখে। কারণ, তাদের রাজ্যসভায় সদস্য সংখ্যা কমে দাঁড়াল মাত্র তিনে। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা ১১৩।

কারা দল ছাড়লেন?

বলে রাখি, বিজেপিতে যোগ দেওয়া আপ সাংসদদের তালিকায় রয়েছে সব হেভিওয়েট নাম। ৭ সাংসদ হলেন—রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, হরভজন সিং, রাজিন্দর গুপ্ত, বিক্রমজীত সিং সাহনি এবং স্বাতী মালিওয়াল। আর এই দল বদলানোর পর রাজ্যসভায় আপ-র হাতে রইল মাত্র তিনজন সংসদ।

তবে এই ঘটনার পরপরই আপ সাংসদ সঞ্জয় সিং দলত্যাগ বিরোধী আইনে ৭ সাংসদকে বরখাস্ত করার দাবি জানিয়ে চেয়ারম্যানের কাছে পিটিশন জমা দেন। কিন্তু সংবিধানের দশম তফশিলের ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনও রাজনৈতিক দলের দুই তৃতীয়াংশ সদস্য অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তাকে বেআইনি দলবদল হিসেবে গণ্য করা হয় না। একে অরিজিনাল মার্জার বলা হয়।

আর যেহেতু আম আদমি পার্টির রাজ্যসভায় মোট ১০ জন সাংসদ ছিলেন এবং তার মধ্যে ৭ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশের বেশি একসঙ্গে দল ছেড়েছেন, তাই তাদের সাংসদ পদ বাতিল হয়নি। আর রাজ্যসভার চেয়ারম্যান সেই আইনি চুক্তি মেনেই সংযুক্তিকরণের ছাড়পত্র দিয়েছেন, এবং তাদেরকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেন।

আরও পড়ুন: শিশু পড়ে যাওয়ায় চেন ট্রেনেও দাঁড়ায়নি ট্রেন! জলপাইগুড়ি রুটে রেলের বিরুদ্ধে অভিযোগ

তবে এই দলবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আপ-র দাবি, এটি গণতন্ত্রের উপর চরম আঘাত আর বিশ্বাসঘাতকতা। সঞ্জয় সিংয়ের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এই ফাটল ধরানো হয়েছে। অন্যদিকে ৭ সাংদকে গৈরিক অভ্যর্থনা জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, আম আদমি পার্টির অভ্যন্তরীণ অস্থিরতা আর আদর্শগত বিচ্যুতি থেকেই এই হেভিওয়েট নেতারা উন্নয়নের লক্ষ্যে বিজেপিতে যোগদান করেছেন।

Leave a Comment