=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রূকুটি? হেমন্তের আমেজের মাঝেই লুকিয়ে বিপদ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপূজোর আমেজ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে হেমন্তের মনোরম আবহাওয়া অনুভূত হয়েছে। তাইতো কোনও কোনও জেলায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তবে আপাতত আগামীকাল (Weather Tomorrow) শুক্রবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আজকের আবহাওয়া

আজ একাদশী, সকাল থেকেই মন খারাপ দিয়ে শুরু হয়েছে বাঙালির। কারণ গতকাল, দশমীর দিন দুর্গা মায়ের বিসর্জন হয়ে গিয়েছে। একই অবস্থা ছিল আকাশেরও। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও বৃষ্টি হয়নি। তবে পরে বেলা বাড়তেই মেঘ কেটে গিয়েছে। কিন্তু আগামীকাল, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোজ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। শুষ্ক বাতাসের প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা। রাতের দিকে আরও কমবে তাপমাত্রা। সব মিলিয়ে আপাতত বেশ মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনকি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বাড়তে পারে তাপমাত্রাও।

আরও পড়ুন: পুরভোটের আগেই তৃণমূলের তিন হেভিওয়েট নেত্রী বিজেপিতে? জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল শুক্রবার কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। থাকবে রোদের হালকা তেজও। তবে বেলা বাড়তেই মেঘ ধীরে ধীরে কেটে যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, লক্ষ্মী পুজো পর্যন্ত আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মনোরম এবং শুষ্ক থাকবে আবহাওয়া। ভোরে ও রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দুর্গাপূজার সময় উত্তরবঙ্গে আবহাওয়ার মেজাজ বেশ ভালো ছিল। এখনও আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গ। তবে আগামীকাল শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হবে না ভারী বৃষ্টি। অন্যদিকে আবার দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে রিটার্ন মনশুন। কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডুতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েই চলেছে।

Leave a Comment