রাজ্যজুড়ে সব পঞ্চায়েত কর্মীদের বদলি, নতুন ১১ হাজার নিয়োগ, ঘোষণা দিলীপ ঘোষের

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ পঞ্চায়েত দপ্তরের (Panchayat Department)। এবার রাজ্যজুড়ে কর্মরত মোট ১১০০ জন পঞ্চায়েত কর্মীকে অবিলম্বে বদলির নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, যে সমস্ত কর্মী ৩ বছর ধরে একই জায়গায় কাজ করছে, তাদের চলতি জুন মাসেই বদলি করতে হবে। এমনকি পঞ্চায়েত দপ্তরে আরও ১১ হাজার নিয়োগের আশ্বাস দিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী। সেক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে হবে না কোনও রকম আপোষ।

বড় নির্দেশ পঞ্চায়েত মন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধ কমিটির বৈঠকের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রীয় প্রকল্পগুলি সঠিকভাবে কার্যকর করতে এই কমিটির নজরদারি প্রয়োজন। এই কমিটির মাথায় সাংসদরা থাকেন। আমিও এক সময় ছিলাম। কিন্তু কোনও দিন আমাদেরকে ডাকা হয়নি। জেলা শাসককে এ ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। সমন্বয় করেই হবে উন্নয়নের কাজ। এমনকি যারা জেলা শাসককে বলা হয়েছে, যে সমস্ত কর্মীরা তিন বছর ধরে একই জায়গায় কর্মরত তাদেরকে অবিলম্বে বদলি করতে হবে ।”

এদিন নিয়োগ নিয়েও আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ। রাজ্যের ত্রিস্তরিয় পঞ্চায়েতে ১১ হাজার ১৫৪ শূন্যপদ খালি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে ৯,৯৩৬ টি গ্রাম পঞ্চায়েতে, ৬৬০টি পঞ্চায়েত সমিতিতে আর জেলা এবং মহকুমা স্তরে শূন্যপদ রয়েছে ৫৫৮টি। যদিও আগের মন্ত্রীসভা বৈঠকে সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের অনুমোদন মিলেছিল। আর বাদবাকি শূন্যপদগুলি পূরণের জন্য তোড়জোড় শুরু হয়েছে।

আরও পড়ুন: এবার ট্রেনের খাবারে পোকামাকড় ধরবে AI! বড় পদক্ষেপ IRCTC-র

না বললেই নয়, কেন্দ্রীয় সমস্ত প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করতে বদ্ধপরিকর নতুন সরকার। তিনি বলেন, কেন্দ্রের বরাদ্ধ ইতিমধ্যে আসতে শুরু করেছে। গ্রামবাংলায় ২৭৯০ কিলোমিটার রাস্তা আর ৪৫টি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর জন্য ২৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। এমনকি ১০০ দিনের কাজও জোরকদমে চলবে বাংলায়, যার সময়সীমা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। তাছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে লোনের ব্যবস্থাও করা হবে।

Leave a Comment