=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে বন্ধ চার্জিং পয়েন্ট, নয়া নিয়ম রেলের

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। নতুন এক নির্দেশিকা জারি করল ভারতীয় রেল (Indian Railways)। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে মোবাইল চার্জিং (Charging Point) বন্ধ রাখার নির্দেশ দিল রেল বোর্ড।  এর ফলে যাত্রীদের সুবিধা হবে নাকি অসুবিধা? চলুন বিশদে জেনে নিই।

জরুরি নির্দেশিকা জারি রেলের

রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে রেল বোর্ড। ২৬ অক্টোবর ২০২৬ তারিখের নির্দেশ অনুযায়ী, ট্রেনের কামরায় রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখতে হবে। রেল বোর্ডের এই নির্দেশ সমস্ত জোনাল রেলওয়েকে কঠোরভাবে কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে। রেল বোর্ডের চিঠিতে জানানো হয়েছে, ২০১৪ সালের ১৯ জুনও রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোচের মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: চালু হল পুরুলিয়া-কলকাতা যাওয়ার SBSTC নাইট বাস পরিষেবা

কিন্তু সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলওয়ের (South Eastern Railways) একটি ঘটনায় দেখা যায়, নির্ধারিত সময়ে ট্রেনের কর্মীরা চার্জিং পয়েন্ট বন্ধ করেননি। সেই সময় চার্জে বসানো এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া বের হতে শুরু করে। এই ঘটনার পরই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেল যাত্রীদের কিছু বিষয় মাথায় রাখতে হবে

নতুন নির্দেশে সমস্ত জোনাল রেলওয়েকে সংশ্লিষ্ট কর্মীদের স্পষ্ট নির্দেশ দিতে বলা হয়েছে, যাতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনওভাবেই মোবাইল চার্জিং পয়েন্ট চালু না থাকে। এ ক্ষেত্রে কোনও ব্যতিক্রম করা যাবে না বলেও জানিয়েছে রেল বোর্ড। এই নির্দেশ কার্যকর করার জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, আধিকারিক ও সুপারভাইজারদের স্তরে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: ১৩৫ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উত্তাল দিঘা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ট্রেনে মোবাইল, ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্ক চার্জ করার সময় বৈদ্যুতিক ত্রুটি, অতিরিক্ত উত্তাপ কিংবা ব্যাটারির সমস্যার কারণে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষত রাতে যাত্রীরা ঘুমিয়ে থাকার সময় এমন ঘটনা ঘটলে বিপদ আরও বাড়তে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ পুনরায় কঠোরভাবে কার্যকর করতে চাইছে রেল বোর্ড।

Leave a Comment