=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রান্নার পর গ্যাস সিলিন্ডার ফেরত দিলেই পাবেন কড়কড়ে ৫০০ টাকা, জানুন কীভাবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেপ্টেম্বরে দেশে LPG সিলিন্ডারের (LPG Cylinder) ব্যবহার কম হলেও চলতি মাস অর্থাৎ অক্টোবরে উৎসবের মরসুমে বাড়তে চলেছে রান্নার গ্যাসের ব্যবহার। তবে যেসব গ্রাহকরা সাধারণত বাড়ি থেকে কর্মসূত্রে দূরে থাকেন, অথচ রান্না করে খেতে হয় সেই সব গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ছোটু নামক 5 কেজির সিলিন্ডার বাজারে এনেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)। বাড়ি থেকে দূরে অর্থাৎ হোস্টেলে থেকে রান্নাবান্না করার জন্য কিংবা বাড়িতে রান্না করার জায়গা তেমন নেই, এসব ক্ষেত্রে কাজে আসবে 5 কেজির এই সিলিন্ডার। আর এই সিলিন্ডার নিয়েই বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

সিলিন্ডার ফেরত দিলেই মিলবে 500 টাকা

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ছোটু নামক যে 5 কেজির গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে, তার অন্যতম বড় সুবিধা হল, একজন গ্রাহক চাইলেই শুধুমাত্র নিজের পরিচয় পত্র দেখিয়ে এই গ্যাস সিলিন্ডার নিতে পারেন। একই সাথে, যদি কোনও গ্রাহক গ্যাস সিলিন্ডার সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্রে ফিরিয়ে দেন সে ক্ষেত্রে মিলবে 500 টাকা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে রান্নার গ্যাস ব্যবহারের পর সিলিন্ডার ফেরত দিয়ে টাকা আয়েরও সুযোগ থাকছে গ্রাহকদের।

এখানেই শেষ নয়, ইন্ডিয়ান অয়েল জানিয়েছে ছোটু নামক গ্যাস সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনও সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন পড়ে না। এখন প্রশ্ন, কোথায় পাওয়া যাবে এই ছোট গ্যাস সিলিন্ডারগুলি?  ইন্ডেন ডিস্ট্রিবিউটরশিপের পাশাপাশি নির্দিষ্ট ইন্ডিয়ান অয়েল রিটেল আউটলেট, কিছু কিরানা স্টোর এবং স্থানীয় সুপারমার্কেটও পাওয়া যায় ছোটু গ্যাস সিলিন্ডার। একই সাথে দেশের যেকোনও বিক্রয় কেন্দ্র বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এই গ্যাস সিলিন্ডার রিফিল করিয়ে নেওয়া যায়।

 

আরও পড়ুন: কে এল রাহুলদের হেড কোচ হলেন সৌরভ গাঙ্গুলি, IPL 2027-এ নতুন ভূমিকায় দাদা

বলে রাখি, একজন গ্রাহক চাইলেই নিজের পরিচয় পত্র দেখিয়ে সরাসরি বাড়িতে 5 কেজির গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন। যদিও সে ক্ষেত্রে ডেলিভারির জন্য আলাদা করে 25 টাকা চার্জ দিতে হবে। সব মিলিয়ে বলাই যায়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বাই ব্যাক ব্যবস্থার অধীনে 5 কেজির সিলিন্ডার পরিষেবায় উপকৃত হবেন বহু গ্রাহক।

Leave a Comment