=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাগবে না যোগ্যতা! হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে চাকরি, চলছে আবেদন

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার রেলের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে হ্যাঁ, এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ (Railway Job)। জানা যাচ্ছে, হাওড়া ডিভিশনের স্টেশনগুলিতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। এর জন্য হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর পাশাপাশি সাধারণ চাকরিপ্রার্থীদেরকে আবেদন জানানোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।

হাওড়া ডিভিশনে টিকিট ফেসিলেটর নিয়োগ

সম্প্রতি হাওড়া ডিভিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, এই পদে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীরাও আবেদন করতে পারবে। এমনকি তার পাশাপাশি কর্মচারীদের স্বামী কিংবা স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তানরাও আবেদন করতে পারবে। এছাড়া সাধারণ মানুষের কাছ থেকেও আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি আবেদন জমা পড়লে সেক্ষেত্রে লটারির মাধ্যমে বিবেচনা করা হবে। যদিও শূন্যপদ সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এখানে আবেদন করার জন্য সেরকম কোনও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। তবে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তারা আবেদন করতে পারবে এ কথা আগেই জানানো হয়েছে। এমনকি সেক্ষেত্রে একজন আবেদনকারী শুধুমাত্র একটি স্টেশনের জন্যই আবেদন করতে পারবে।

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, যদি সাধারণ মানুষ অর্থাৎ রেলওয়ে কর্মকর্তা নন তিনি আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে আবেদনকারীকে এনএসজি-১/২ স্টেশনগুলির ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং অন্যান্য স্টেশনগুলির ক্ষেত্রে ২৫ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। তবে এই টাকা নিয়োগ হওয়ার পর ফেরত দেওয়া হবে বলেই জানানো হয়েছে। এমনকি এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এছাড়া এখানে বয়সসীমা সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা নেই। যে কোনও আবেদনকারী আবেদন করতে পারবে।

আরও পড়ুন: ধ্রুব যোগে টাকায় টইটুম্বুর হবে ৪ রাশি! আজকের রাশিফল, ৩০ জুলাই

কীভাবে আবেদন করবেন?

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এখানে আবেদন করার জন্য প্রথমে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখানকার টেন্ডার ট্যাব থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর সেই ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করে হাওড়া ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের কাছে পাঠিয়ে দিতে হবে। ঠিকানা—পূর্ব রেলের কার্যালয়, ডিআরএম বিল্ডিং (দ্বিতীয় তলা), রেল মিউজিয়ামের নিকটে, হাওড়া-৭১১১০১।

জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ২৮ জুলাই থেকে, এবং আবেদন চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদনপত্র পাঠাতে হবে।

Leave a Comment