=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শরতেও নিম্নচাপের প্রভাব! ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৫ জেলায়, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েকদিন আগেই দুর্যোগের মেঘ কাটিয়ে ঝলমলিয়ে উঠেছিল রোদ্দুর। আকাশে বাতাসে শরতের ছোঁয়ায় বেশ আন্দাজ করা যাচ্ছিল যে মা আসছে। কিন্তু সেই আনন্দ এবার হল ম্লান। শরতেও এবার বর্ষার (Weather Update) পরিবেশ তৈরি হল বঙ্গে। পূর্বাভাস মেনেই আজ থেকেই বদলেছে আবহাওয়ার চালচলন। ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় প্রভাব পড়তে চলেছে।

নিম্নচাপের চোখ রাঙানি

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। অন্যদিকে ধীরে ধীরে এই মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে এসে অবস্থান করছে। শেষ আপডেট অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর, পিলানি, দাতিয়া, রেওয়া এবং রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয় হয়েছে। যার ফলে বঙ্গের আবহাওয়ায় খানিক প্রভাব পড়তে চলেছে। চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গে সকাল থেকেই মূলত মেঘলা আকাশ দেখা যাবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বইবে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: SSC দুর্নীতি নিয়ে অনুতপ্ত! দলের সহকর্মীদের ‘দায়’ নিয়ে কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Leave a Comment