=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শান্তিনিকেতনে পুলিশকে গুলি করে পালানোর অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত রতন শেখ

আনিষা চৌধুরী, কলকাতা: ১৩ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় বীরভূমের (Birbhum) শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজারে ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হন এক পুলিশকর্মী। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত রতন শেখ। এইবার তাকে গ্রেফতার করল পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলায় অভিযুক্ত রতন শেখের খোঁজে শুক্রবার সন্ধ্যায় লায়েকবাজার এলাকায় পৌঁছেছিলেন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। তাঁরা সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউটপোস্ট থেকে সেখানে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়েই আচমকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় রতন। গুলিটি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। এরপরই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। কিন্তু পুলিশকে গুলি করে পালিয়ে গেলেও শেষরক্ষা হল না রতন শেখের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করল পুলিশ। এবার তদন্তকারীদের জেরার মুখে অভিযুক্তের কাছ থেকে আরও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর।

পুলিশ সূত্রের খবর, রতন শেখের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। চুরি, ডাকাতি এবং মাদক কারবারের মতো অপরাধে তার নাম জড়িয়েছে। নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানায় তার বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, অভিযুক্তের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। গত ২৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ১৩ নভেম্বরই জামিনে মুক্তি পায় সে।

এই ঘটনার পর থেকেই রতনের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। বোলপুর, কীর্ণাহার, নানুর এবং শান্তিনিকেতন থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হোটেল এবং জাতীয় সড়কেও নজরদারি বাড়ানো হয়। অবশেষে অভিযানে সাফল্য মেলে।

আরও পড়ুন: পরীক্ষায় বসা নিয়ে বিক্ষোভ, বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও ছাত্রদের

অন্যদিকে, আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে। শনিবার রাতে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। আহত পুলিশকর্মীর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। পাশাপাশি রতন কীভাবে এতগুলি মামলা থাকা সত্ত্বেও জামিন পেল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment