=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শারীরিক নির্যাতন করছে পুলিশ! সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে সুমিত রায়ের স্ত্রী 

সৌভিক মুখার্জী, কলকাতা: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। তবে পুলিশের জেরায় স্বামীর উপর অত্যাচার হচ্ছে, এমন অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। তাঁর দাবি, সুমিত রায়কে ফাঁসানোর জন্য ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনাটি সাজানো হয়েছে। সেই কারণে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন সুস্মিতা।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী

রাজ্যে সরকার পরিবর্তনের পর শালবনিতে জমি দুর্নীতি মামলা এবং ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের পিএ সুমিত রায়ের। চাকরি দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেও জমি দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট তাঁর প্রোটেকশন প্রত্যাহার করাতেই গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। যদিও গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। তবে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর আবেদনে সাড়া দেয়নি। পুজোর ছুটির পর অর্থাৎ ১৬ নভেম্বর আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয় সুমিত রায়কে। এরই মধ্যে পুনরায় হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার নগদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। যদিও সেই দাবি মানতে নারাজ তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছিলেন যে পুলিশ পরিকল্পিতভাবেই এই ঘটনাটি সাজিয়েছে। এমনকি সুমিত রায়কে এনকাউন্টার করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তবে পুলিশের জেরায় সুমিতের উপর অত্যাচার করা হচ্ছে, এমনই অভিযোগ সুস্মিতা রায়ের।

আরও পড়ুন: বাজির ফুলকি থেকে বিধ্বংসী আগুন, দুর্গাপুরে নিমেষে ভস্মীভূত গোটা গোডাউন

সুস্মিতা রায় হাইকোর্টে জানিয়েছেন, ডায়মন্ড হারবার থেকে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। তাঁকে ফাঁসানোর জন্যই গোটা ঘটনাটি সাজানো হয়েছে। এমনকি তাঁর স্বামীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছে বলেও দাবি সুস্মিতার। মিথ্যা মামলায় সুমিতকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুস্মিতা। নাহলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হোক, এমনটাই দাবি করা হয়েছে হাইকোর্টে। আগামী মঙ্গলবার বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে বলেই খবর।

Leave a Comment