=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিলিগুড়িতে PNB-র CSP-কে ডিম থেরাপি মহিলাদের, কারণ কী? ছড়াল চাঞ্চল্য

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মুখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে (Siliguri)। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খলময় হয়ে ওঠে যে বাকবিতণ্ডার মাঝেই মহিলাদের ছোড়া ডিমের হামলার মুখে পড়েন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট (CSP) সীতিকা রায় সিংহ (PNB CSP Egg Attack)। লজ্জায় ও অপমানে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ির ফুলবাড়ী এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বেশ কিছু আর্থিক লেনদেন বা পরিষেবা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন। বারংবার এই নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো রকম পদক্ষেপ করা হয়নি, শেষে গতকাল সোমবার ফুলবাড়ী এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের CSP সীতিকা রায় সিংহকে ক্ষোভের বশে ডিম ছুঁড়ে মারলেন বেশ কয়েকজন মহিলা। এমনকি ঝাঁটা দিয়েও মারা হয় তাঁকে। এদিকে বিনা কারণে সকলের সামনে এইভাবে অপদস্থ হতে কান্নায় ভেঙে পড়েন সীতিকা দেবী।

কী বলছেন ব্যাংকের CSP?

সীতিকা দেবীর অভিযোগ, “বিনা দোষে আমাকে এইভাবে ডিম থেরাপি করা হল, মহিলারা যে বিষয়ে অভিযোগ জানাচ্ছে তার সঙ্গে আমি সরাসরি যুক্ত নই। কিন্তু তবুও আমাকে ডিম ছোঁড়া হয়েছে। এটা অন্যায়, অনেক বড় ভুল করলেন তাঁরা।” সীতিকা দেবীর এই অবস্থায় পাশে এসে দাঁড়ালেন তাঁর স্বামী। তিনি বলেন, “কীসের ভিত্তিতে এমন নোংরামো করা হল আমার স্ত্রীর সঙ্গে। সংবিধানে কোথায় লেখা আছে ডিম থেরাপির প্রসঙ্গ? যে ইস্যুটা নিয়ে দিনের পর দিন ঝামেলা চলছে সেটার সঙ্গে আমার স্ত্রী জড়িত নয় তাহলে কেন এই আক্রমণ? জবাব দিতে হবে সকলকে”

আরও পড়ুন: গৃহবধূর সাথে দরজা বন্ধ রেখে চলত…! পরকীয়া সন্দেহে শিক্ষককে মারধর জলপাইগুড়িতে

ডিম ছোড়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকজন মহিলা সীতিকা রায় সিংহকে কোনো রকমে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু পরিস্থিতি এতটাই সরগরম ছিল যে রীতিমতো পুলিশ আসতে বাধ্য হয়। সীতিকা দেবীর পরিবারের অভিযোগ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আক্রমণকারীদের শনাক্ত করা হোক। এমনকি দোষীদের গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তিরও দাবি জানানো হয়েছে। এখন দেখার পুলিশের তরফে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।

Leave a Comment