শীতের খেলা শেষ, কাল থেকেই দাপট দেখাবে গরম? আগামীকালের আবহাওয়া

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় মাঘ প্রায় শেষের পথে। আর এই অবস্থায় শীতও বাংলা থেকে পাকাপাকিভাবে চলে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছে। ফেব্রুয়ারির শেষেই নাকি ছ্যাঁকা দেবে গরম (Weather Tomorrow)! ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। তাই সেক্ষেত্রে আগামী কয়েক দিনেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখবে রাজ্যবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহ থেকেই এনক দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফলে ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়লে অনুভূত হবে উষ্ণতা।

আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তিন দিন পর থেকে নামক তাপমাত্রা বৃদ্ধির ধারা আরও স্পষ্ট হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে প্রতিদিন প্রায় ২ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গে শীতের অধ্যায় শেষের পথে। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ এখনও বজায় থাকবে। একনজরে তাই দেখে নেওয়া যাক উত্তর এবং দক্ষিণবঙ্গে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া বজায় থাকবে। এমনকি ভোরের দিকে শীতের শিরশিরানি অনুভূত হবে, যদিও সেই আমেজ বেশিদিন স্থায়ী থাকবে না। কারণ শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি পারদ চড়বে। এবং আগামী ১৪ ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এবং মার্চ থেকেই পুরোপুরি গরম পড়বে।

আরও পড়ুন: শালবনীতে ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে রাজ্য–JSW

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে শীতের ছবি আলাদা রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার সহ পাহাড়ি জেলাগুলোতে এখনও ঠান্ডার দাপট বজায় থাকবে। এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। পাশাপাশি সপ্তাহ শেষে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের মতো পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

Leave a Comment