=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শীতের ছন্দপতন! দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ১৮ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে বাংলার তাপমাত্রা। বাংলায় শীতটা যেন এখন থেকেই বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে। আরও কি রেকর্ড মাত্রায় পারদ নামবে? সেগুড়ে বালি। কারণ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ সোমবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির (Weather Today) ভ্রূকুটি রয়েছে। অর্থাৎ গরম জাপাকাপড়ের পাশাপাশি ছাতাটাও সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমন্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পূর্ব বিহারের ওপর ৩.১ কিলোমিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থান করছে।

আরও পড়ুন: রাজ্যে ফের চালু হবে বন্ধ প্রাথমিক স্কুল, বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টি হতে পারে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন বেশি বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Comment