সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও কি আগামী ডিসেম্বর মাসে ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ যে নির্দিষ্ট দিনে যাবেন সেদিনের টিকিট (Train Ticket Booking) পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রেলের তরফে আপনার জন্য দারুণ খবর রয়েছে। রেল টিকিট বুকিং নিয়ে বড় ঘোষণা করেছে। রেল (Indian Railways) জানিয়েছে, ২২ ডিসেম্বর যাত্রার জন্য ২৩ অক্টোবর সকাল ৮টা টিকিট বুকিং শুরু হবে!
বড় ঘোষণা করল রেল
রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, আগামী ২২ ডিসেম্বর ট্রেনে ভ্রমণের জন্য টিকিট বুকিং উইন্ডো আগামী ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে চালু হচ্ছে। শীতের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের বাড়ি ফেরা কিংবা নতুন কোনও পর্যটনস্থল ঘুরে দেখার পরিকল্পনা থাকলে আগেভাগে টিকিট বুকিং করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শীতের মরশুমে বহু মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। আবার অনেকে কাজের সূত্রে অন্য শহরে থাকেন এবং ছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনের ওপর নির্ভর করেন। ফলে এই সময়ে বিভিন্ন জনপ্রিয় রুটে যাত্রীদের চাহিদা বাড়তে পারে। বিশেষ করে পছন্দের ট্রেন, নির্দিষ্ট যাত্রার সময় এবং এসি কিংবা স্লিপার ক্লাসে আসন পাওয়ার জন্য অনেকেই আগে থেকে টিকিট কাটার চেষ্টা করেন। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে নির্ধারিত সময়ে বুকিং করার প্রস্তুতি নিয়ে রাখা ভালো।
উপকৃত হবেন যাত্রীরা
অর্থাৎ যাঁরা ২২ ডিসেম্বর ট্রেনে যাত্রা করতে চান, তাঁদের টিকিট বুকিংয়ের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। প্রথমেই নিজের যাত্রার তারিখ, কোথা থেকে ট্রেনে উঠবেন এবং কোথায় নামবেন, তা নিশ্চিত করে নিন। পাশাপাশি কোন ট্রেনে যাত্রা করবেন, কোন শ্রেণিতে টিকিট কাটবেন এবং কতজন যাত্রী সফর করবেন, সেই তথ্যও আগে থেকে ঠিক করে রাখুন। এতে বুকিংয়ের সময় অযথা দেরি হওয়ার সম্ভাবনা কমবে এবং প্রয়োজনীয় তথ্য সহজেই পূরণ করা যাবে।
আরও পড়ুনঃ বেসরকারিকরণের পথে কলকাতা বিমানবন্দর? কেন্দ্রের PPP পরিকল্পনা ঘিরে জল্পনা
বর্তমানে যাত্রীরা অনলাইনে রেলের সরকারি সংরক্ষণ ওয়েবসাইট, অনুমোদিত বুকিং অ্যাপ অথবা রেলওয়ে সংরক্ষণ কাউন্টারের মাধ্যমে টিকিট কাটতে পারেন। অনলাইনে টিকিট কাটার পরিকল্পনা থাকলে আগে থেকেই নিজের অ্যাকাউন্টে লগইন করার ব্যবস্থা করে রাখুন এবং যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখুন। বুকিং করার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি, ভাড়া, আসনের প্রাপ্যতা এবং প্রযোজ্য নিয়মকানুন যাচাই করে নেওয়াও জরুরি। তবে মনে রাখতে হবে, প্রতিটি ট্রেন ও রুটে টিকিটের চাহিদা এক রকম হয় না। কোনও নির্দিষ্ট ট্রেনে আসন দ্রুত শেষ হয়ে যেতে পারে, আবার অন্য কোনও ট্রেনে তুলনামূলকভাবে আসন পাওয়ার সুযোগ থাকতে পারে। তাই যাত্রার জন্য বিকল্প ট্রেনগুলির সময়সূচি সম্পর্কে আগে থেকে খোঁজ রাখা বুদ্ধিমানের কাজ। পছন্দের ট্রেনে টিকিট না পেলে বিকল্প ট্রেনের সময়সূচি ও আসনের প্রাপ্যতা যাচাই করে নিতে পারেন।