=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শীতের ছুটিতে দার্জিলিং যাওয়ার সুযোগ, হাওড়া-এনজেপি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

সহেলি মিত্র, কলকাতা: শীতে আপনারও কি মনটা দার্জিলিং দার্জিলিং করছে? অথচ ট্রেনে টিকিট পাচ্ছেন না বাসের ভাড়া দেখে আঁতকে উঠছেন? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। পূর্ব রেলের তরফে এবার হাওড়া নিউ জলপাইগুড়ি (Howrah NJP Special Train) অবধি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হলো। ট্রেনের রুট, ভাড়া, কোচ কী হবে সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রেন নম্বর ০৩০২ ৭/০৩০২৮ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এমনিতে দীপাবলি ও কালীপুজো রয়েছে। তারপরে রয়েছে ভাইফোঁটা। অর্থাৎ ছুটি আর ছুটি। আর এই ছুটির দিনগুলিকে কাজে লাগাতে অনেকেই আছেন যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না কিংবা বাসের ভাড়া দেখে রীতিমত প্ল্যান বাতিল করতে বাধ্য হচ্ছেন। তবে আর নয় বিশেষ করে আপনারও যদি এই শীতে পাহাড় ভ্রমণের প্ল্যান হয়ে থাকে তাহলে নতুন ট্রেনটি আপনার খুবই কাজে লাগবে।

পূর্ব রেল জানিয়েছে, ০৩০২৭ হাওড়া নিউ জলপাইগুড়ি ট্রেনটি বুধবার রাত ১১:৫০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এরপর সেটি ভায়া আজিমগঞ্জ, মালদা টাউন, কিষাণগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি ঢুকবে পরের দিন সকাল অর্থাৎ বৃহস্পতিবার ১০:৪৫ মিনিটে। অপরদিকে ট্রেন নম্বর ০৩০২৮ নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল ট্রেনটি দুপুর ১২:৪৫ নাগাদ এনজেপি থেকে ছেড়ে যাবে। এরপর সেটি পরের দিন রাত ১২:১৫ নাগাদ হাওড়া স্টেশনে ঢুকবে।

আরও পড়ুন: IIT খড়গপুরের মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক সম্মান পেলেন পরিচালক সুমন চক্রবর্তী

ট্রেনের রুট ও কবে চলবে?

রেলের তরফে জানানো হয়েছে, স্পেশাল ট্রেনগুলি পথিমধ্যে উভয় অভিমুখে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড বারসই এবং আলুয়াবাড়ি স্টেশনেও থামবে। হাওড়া থেকে ট্রেন নম্বর ০৩০২৭ আগামী ১৮ এবং ২৫ শে নভেম্বর চলবে। এরপর ট্রেন নম্বর ০৩০২৮ নিউ জলপাইগুড়ি থেকে আগামী ১৯ এবং ২৬ নভেম্বর চলবে। ট্রেনটিতে এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড টিয়ার, ৩ টিয়ার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড ক্লাস ও অন্যান্য কোচ সহ মোট ২১ টি কোচ থাকবে। সর্বোপরি যাত্রার সময় খাবার নিয়েও চিন্তা করতে হবে না, কারণ এই ট্রেনে থাকবে প্যান্ট্রি কার। তাহলে আর দেরি না করে ট্রেনের টিকিট কেটে ফেলুন ঝটপট।

Leave a Comment