=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুক্রাণু দান করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয়! কোথায়, কীভাবে করবেন? জেনে নিন

সৌভিক মুখার্জী, কলকাতা: স্পার্ম ডোনেশনের (Sperm Donation) কথা আমরা কম-বেশি সবাই একটু আধটু শুনেছি! তবে বাস্তবে এই কাজই হয়ে উঠেছে অনেক তরুণের রোজগারের মূল চাবিকাঠি। হ্যাঁ, শুধুমাত্র রোজগার বললেও ভুল হবে, বরং সঠিক জায়গায় সঠিক প্রক্রিয়া মেনে যদি শুক্রাণু দান করা হয়, তাহলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। ভাবছেন কীভাবে? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।

শুক্রাণু দান আসলে কী?

আসলে শুক্রাণু দান বা স্পার্ম ডোনেশন হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনও পুরুষের শুক্রাণু নিয়ে তা সংরক্ষণ করে পরবর্তীতে সন্তানহীন দম্পতির চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, শুক্রাণু দানের জন্য বেশ কিছু শারীরিক এবং মানসিক মানদন্ড পূরণ করতে হয়, এমনকি দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।

কত টাকা আয় হয়?

খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে ভারতে স্পার্ম ডোনেশনের চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে, বিশেষ করে মেট্রো শহরগুলিতে। জানা যাচ্ছে, প্রতি বার শুক্রানু দানের জন্য একজন দাতা 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত পায়। এমনকি প্রতি সপ্তাহে দুবার যদি স্পার্ম ডোনেশন করা হয়, তাহলে 4000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত আয় হতে পারে।

সবথেকে বড় ব্যাপার, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালুরু এই শহরগুলিতে স্পার্ম ডোনেশনের চাহিদা সবথেকে বেশি। সেখানে গেলে অনায়াসে 8000 টাকা থেকে 15,000 টাকা প্রতি মাসে আয় করা সম্ভব। বলে রাখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটি বা মেধাবী ছাত্রদের শুক্রাণুর চাহিদা তুলনামূলকভাবে বেশি।

বিদেশে রেট কীরকম?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, আমেরিকায় Seattle Sperm Bank-এ প্রতি বার শুক্রাণু দানে প্রায় 8400 টাকা করে মেলে। এমনকি মাসিক সর্বোচ্চ 1,26,000 টাকা পর্যন্ত আয় করা যায়। পাশাপাশি California Sperm Bank-এ প্রতি বার শুক্রাণু দানে 12,000 টাকা করে মেলে। ফলে মাসিক প্রায় 58 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়।

এমনকি ইউরোপের European Sperm Bank-এ প্রতি বার শুক্রাণু দানে 3600 টাকা করে মেলে এবং Cryos International-এ প্রতি মাসে শুক্রাণু দানে প্রায় 60 হাজার টাকা মেলে। আর ছয় মাস শুক্রাণু দান করতে পারলেই প্রায় 8.5 লক্ষ টাকা পর্যন্ত পকেটে ঢোকানো যায়।

আরও পড়ুনঃ ৯০ হাজার কোটি টাকা ব্যয়! সাগরের নীচ দিয়ে সৌদি আরব ও UAE-তে বিদ্যুৎ পাঠাবে ভারত

কারা শুক্রাণু দান করতে পারবে?

তবে সবাই যে শুক্রাণু দান করতে পারবে, এমনটা নয়। হ্যাঁ, শুক্রাণু দাতার বেশ কয়েকটি মানদন্ড পূরণ করতে হয়। প্রথমত, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, দাতার স্বাস্থ্য ভালো হতে হবে এবং পরিবারের জেনেটিকগত সমস্যা হলে চলবে না। তবে হ্যাঁ, উচ্চশিক্ষা বা ভালো মেধা থাকলে সেই পুরুষের শুক্রাণুর চাহিদা বেশি হবে।

Leave a Comment