=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুক্রেও ভারী বৃষ্টিতে ভিজবে ৫ জেলা, দুর্যোগ চলবে কত দিন? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। কখনও ঝিরিঝিরি বৃষ্টি তো কখনও আবার ঝমঝমিয়ে। নিম্নচাপের জেরে দুর্যোগ যেন লেগেই রয়েছে। আর এই আবহে এবার উলটো রথেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে নাকি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে।

হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছে যে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গত বুধবারই পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গিয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা। জানা গিয়েছে অক্ষরেখাটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত হয়েছে। তাই এবার বঙ্গে মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে।

এছাড়াও শনিবার দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদীয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আগামী রবিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আনন্দের জোয়ার মশাল শিবিরে! ডুরান্ডের আগে বিরাট প্ল্যান ইস্টবেঙ্গলের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে শনিবার ওই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Leave a Comment