=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“শুভেন্দু অধিকারীর সাথে অবশ্যই কাজ করব”, মমতার সঙ্গ ছাড়ছেন বাবুল সুপ্রিয়ও?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি তৃণমূল (Trinamool Congress) ছাড়ছেন দলীয় পদাধিকারীরা। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গ ছেড়েছেন 20 জন সাংসদ। যদিও তার আগেই 60 এর বেশি বিধায়ক পুরনো তৃণমূল ছেড়ে নতুন তৃণমূলে যোগ দিয়েছেন। একে একে রাজ্যসভার একাধিক সাংসদ ইস্তফা দিতে শুরু করেছেন। ঠিক সেই পর্বে আলোচনায় ছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এবার মমতার দলে থাকা নিয়ে মুখ খুললেন তিনিও।

মমতার সঙ্গ ছাড়ছেন বাবুল সুপ্রিয়ও?

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের অন্যতম সৈনিক সেখানে প্রথমেই লিখেছেন, “আমি অত্যন্ত খুশি হব যদি, যা লিখছি তা সত্যিই বুঝতে পারেন। এই লেখার পর যদি কেউ মজার ইমোজি দিতে চান দিতেই পারেন। তবে অবশ্যই পুরো ফেসবুক পোস্টটি পড়তে হবে।” এদিন মূলত 8টি লাইনে নিজের বক্তব্য প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয়। সেই পোষ্টের প্রথম দুই লাইনেই তিনি লিখেছেন, “একাধিক সংবাদমাধ্যমের প্রশ্ন শুনে আমি ক্লান্ত। সবাই জিজ্ঞাসা করছেন কোনদিকে আমি, কোনদিকে আমি? দল এবং দলীয় নেতাদের সাথে আমি যেখানে ছিলাম, সেখানেই আছি।”

পরের লাইনে বাবুল সুপ্রিয় লেখেন, “বাংলার মানুষ বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় এনেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমি অবশ্যই আগামী দিনে কাজ করব। সাংসদ তহবিলের বছর পিছু 5 কোটি টাকা আমি মানুষের স্বার্থে ব্যবহার করব।” এদিন বাবুল সুপ্রিয় নিজের পোস্টে একেবারে শেষের দিকে খুব পরিষ্কারভাবে লিখেছেন, দিল্লিতে নয় বরং সরাসরি অধিবেশনে যোগ দেবেন তিনি। সেই সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, “আপাতত আমি আমার ঠাকুরদার শিক্ষা মেনে শান্তি, একাকীত্ব এবং সঙ্গীতে ডুবে থাকতে চাই। আমি মনে করি সমস্ত প্রশ্নের জবাব পেয়েছেন।”

অবশ্যই পড়ুন: ফের নিজের বড় ‘শত্রুর’ মুখোমুখি হতে চলেছেন বৈভব সূর্যবংশী, কোথায়?

নিজের X হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে বাবুল সুপ্রিয় একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এখন কোনও নতুন তৃণমূল বা নতুন দলে যাচ্ছেন না। যেমন আছেন তেমনটাই থাকতে চান। তৃণমূল নেতার কথায় বোঝাই যাচ্ছে, বাকিদের মতো তাড়াহুড়ো করে এখনই বড় সিদ্ধান্ত নিতে চাইছেন না তিনি।

Leave a Comment