শুরুতেই বেতন ২১,৭০০! SSC-তে ৫৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

HSSC Constable Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। সম্প্রতি হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কনস্টেবল নিয়োগের (HSSC Constable Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মোট ৫৫০০ শূন্যপদ রয়েছে। হ্যাঁ, এখানে গ্রুপ সি যোগ্য প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এমনকি ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

স্টাফ সিলেকশন কমিশনে কনস্টেবল নিয়োগ

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জিডি কনস্টেবল পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৫৫০০টি। তার মধ্যে পুরুষদের জন্য ৪৫০০টি এবং মহিলাদের জন্য ৬০০টি শূন্যপদ আছে। তবে পুরুষ সরকারি রেলওয়ে পুলিশে আরও ৪০০টি শূন্যপদ দেওয়া রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়া হিন্দি জানতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা, শারীরিক স্ক্রিনিং পরীক্ষা, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে প্রয়োজনীয় ফি প্রদান করে সাবমিট করে দিন।

আরও পড়ুন: মৃগশিরা নক্ষত্রে সাফল্যের শিখরে পৌঁছবে ৪ রাশি! আজকের রাশিফল, ২ জানুয়ারি

উল্লেখ করার বিষয়, এখানে ১১ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সের নেবেন।

HSSC Constable Official Recruitment 2025: Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

1 thought on “শুরুতেই বেতন ২১,৭০০! SSC-তে ৫৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ”

Leave a Reply to 777kingcon Cancel reply