=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুরুতেই বেতন ৫০,৯২৫! NIACL সংস্থায় প্রচুর শূন্যপদে স্টাফ নিয়োগ, চাকরির খবর

NIACL Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বীমা সংস্থা NIACL-এর তরফ থেকে এবার বিরাট নিয়োগের (NIACL Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হল। হ্যাঁ, মোট 550টি শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, জেনারেলিস্ট ও স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে। স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীদের জন্য এটি হতে বলেছে সুবর্ণ সুযোগ।

তবে কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবেন, কত শূন্যপদ রয়েছে, কী কী পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে, সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

জানা গিয়েছে, এখানে এডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হবে। যেখানে জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট বিভাগ থাকছে। মোট শূন্যপদ রয়েছে 550টি।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

জেনারেলিস্ট বিভাগের জন্য আবেদন করতে হলে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। স্পেশালিস্ট বিভাগে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA/PGDM in Finance ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে প্রতি মাসে 50,925 টাকা থেকে 96,765 টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের মূলত এখানে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। আর সেগুলি হল—প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ।

আরও পড়ুনঃ ভারতের উপর ট্রাম্পের ট্যারিফ বোমার মাঝেই আমেরিকাকে আয়না দেখাল ফিনল্যান্ড

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে NIACL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর রেজিস্ট্রেশন করুন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন।
  • এরপর আবেদন জমা দিন এবং প্রিন্ট আউট রেখে দিন।

জানিয়ে রাখি, এখানে 7 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তাই অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিশ- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment