=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেয়ারবাজারের লম্ফনেই হল কাজ, ডলারের বিপরীতে দাম বেড়ে গেল ভারতীয় রুপির

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের বিপরীতে অনেকটাই দাম বাড়ল ভারতীয় রুপির (Indian Rupee)। দেশের শেয়ারবাজারে ব্যাপক ক্রয়ের পাশাপাশি বাড়তি তহবিলের প্রভাবে মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দর ১৩ পয়সা বেড়ে ৯৪.৭১-এ গিয়ে দাঁড়িয়েছে। যদিও ফরেক্স ব্যবসায়ীদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অপরিশোধিত তেলের দাম পুনরুদ্ধার হওয়ার কারণে ভারতীয় মুদ্রার লাভ সীমিতই ছিল।

মার্কিন ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিপরীতে এদিন রুপি ৯৪.৬৮-তে খোলে এবং দিনের মধ্যে সর্বোচ্চ ৯৪.৬০-এ গিয়ে পৌঁছয়। তবে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাটির কিছুটা লাভ কমে যাওয়ার পর ১৩ পয়সা বেড়ে ৯৪.৭১-এ গিয়ে বাজার বন্ধ হয়। যদিও শুক্রবার আগের সেশনে ৫০ পয়সা বাড়ার পর সোমবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫ পয়সা কমে ৯৪.৮৪-তে স্থির হয়েছিল। এ বিষয়ে বিশেষজ্ঞ অনুপ চৌধুরী জানিয়েছেন, দেশীয় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব এবং ডলারের দুর্বলতার কারণে রুপির দাম বেড়েছে। তবে অপরিশোধিত তেলের দাম পুনরুদ্ধার হওয়ায় বড় ধরনের বৃদ্ধি ঘটেনি।

এদিকে ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপকারী সূচক এদিন ০.০৭ শতাংশ বেড়ে ১০১.৬৯-তে লেনদেন হচ্ছিল। পাশাপাশি বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার ট্রেডে ০.৮৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ১০৫.৬৭ মার্কিন ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের কয়েকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর খবর বিশ্বব্যাপী বাণিজ্যে বিঘ্নিত হওয়ার উদ্বেগ তৈরি করেছে। যার ফলে অপরিশোধিত তেলের দাম আবার বেড়েছে।

আরও পড়ুন: নতুন করে MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা জারি, এবার আরও বিপাকে ইন্দ্রনীল সেন

সবচেয়ে বড় ব্যাপার, এদিন টাকার দাম বাড়ার কারণে দেশীয় শেয়ার বাজারে সেনসেক্স ১২২৫.০৭ পয়েন্ট বেড়ে ৭৬,৯১৭.৮৫ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নিফটি ৩৭০.০৫ পয়েন্ট বেড়েছে এবং দাঁড়িয়েছে ২৩,৮১০.৮৫ পয়েন্টে। এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সোমবার টানা দ্বিতীয় দিনের মতো ৩১১৪.৬৮ কোটি কোটি রুপির শেয়ার বিক্রি করেছে।

Leave a Comment