=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে চলেছেন জো রুট!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন ইংল্যান্ডের জো রুট (Joe Root)। বেন স্টোকস অবসর গ্রহণের পরই ফের টেস্টে ইংল্যান্ড (England) দলের অধিনায়ক হয়েছেন তিনি। সেই রুটের নেতৃত্বেই আজ অর্থাৎ বুধবার থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। আর সেই আসরেই বিরাট রেকর্ড গড়ার সাথে সাথে ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন রুট। ভাঙতে পারেন রিকি পন্টিংয়েরও বহু পুরনো রেকর্ড।

সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন রুট!

বছর 35 এর জো রুট এই মুহূর্তে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ইতিমধ্যেই ব্যাট ঘুরিয়ে ভারতীয় তারকা তথা মাস্টার ব্লাস্টারের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। তবে এখনও সুযোগ রয়েছে সচিনের কয়েকটি বড় রেকর্ডে থাবা বসানোর। বলে রাখা প্রয়োজন, 24 বছরের ক্রিকেট কেরিয়ারে 200টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 68টি হাফ সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। আর এই রেকর্ডই এখন পাখির চোখ রুটের।

বলাই বাহুল্য, 2012 সালের ডিসেম্বর মাসে নাগপুর টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পদার্পণ করেছিলেন রুট। এরপর থেকে 167টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 67টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে হেডিংলি টেস্টের দুই ইনিংসের দুটিতেই যদি রুট হাফ সেঞ্চুরি করতে পারেন তবে সহজেই সচিনের রেকর্ড পেছনে ফেলবেন তিনি। আসলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফ সেঞ্চুরি করা ক্রিকেটার এখনও পর্যন্ত সচিন। কাজেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে পরপর দুটি হাফ সেঞ্চুরি করতে পারলে, আন্তর্জাতিক টেস্টে সর্বাধিক হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়ে উঠবেন রুট। তাঁর ঝুলিতে যাবে 69টি হাফ সেঞ্চুরি।

আরও পড়ুন: সুমিত রায়ের রক্ষাকবচ বহাল, উল্টে রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

ঝুঁকির মুখে রিকি পন্টিং এর রেকর্ডও

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পাশাপাশি অস্ট্রেলিয়ান স্টার রিকি পন্টিং এর রেকর্ড ভাঙার বড় সুযোগ পাবেন জো রুট। আসলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ঘরের মাঠে 154টি টেস্ট খেলে 154 তম ইনিংসে 7,578 রান সম্পূর্ণ করেছিলেন। সেখানে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক রুট ঘরের মাঠে জাতীয় দলের হয়ে 87টি টেস্টের 153 ইনিংসে করেছেন সাড়ে সাত হাজার রান। কাজেই হেডিংলি টেস্টে আর মাত্র 79 রান করতে পারলেই রিকি পন্টিং এর এই বড় রেকর্ড ভেঙে দেবেন রুট।

Leave a Comment