সময়ের আগেই ভারতীয় বায়ুসেনা থেকে অবসর, বেসরকারি চাকরিতে যোগ দিলেন অভিনন্দন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের যুদ্ধবিমান মাটিতে নামিয়ে এনে ভারতের গর্ব বাড়িয়েছিলেন তিনি (Abhinandan Varthaman)। পশ্চিমের দেশে তিন দিন বন্দি থাকলেও শেষ পর্যন্ত তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দিতে হয়েছিল পাকিস্তানকে। এবার সেই অভিনন্দন বর্তমান ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) চাকরি থেকে অবসর নিয়ে বেসরকারি সংস্থার চাকরিতে যোগ দিলেন। জানা যাচ্ছে, গোয়ার একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কাজ করছেন তিনি। তবে বর্তমান অবসর নিলেও অভিনন্দনের অতীত কাহিনী স্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর মনে।

নীরবে বায়ুসেনাকে বিদায় জানালেন অভিনন্দন

ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে 2004 সালের 19 জুন যোগদান করেছিলেন অভিনন্দন বর্তমান। তবে প্রথম দিকে সেভাবে দেশবাসীর কাছে জনপ্রিয় না হলেও 2019 সালে নজরে এসেছিলেন তিনি। সে বছর 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর কনভয়। আর সেই কনভয়ে পরিকল্পনা করে হামলা চালিয়েছিল জইশ জঙ্গি গোষ্ঠী। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 40 জন ভারতীয় সেনা জওয়ানের।

এই হামলার ঠিক 12 দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। সেই সময় আকাশপথে ভারতীয় বিমান বাহিনীর বিমানে পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। নামানো হয়েছিল F-16 যুদ্ধবিমান। তবে পাকিস্তানের চাল বানচাল করে দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিগ-200 যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়েন তিনি। পরবর্তীতে ওই বিমানকে গুলি করে মাটিতে নামালেও পাকিস্থানে বন্দি হন অভিনন্দন।

অভিনন্দন বর্তমানকে বন্দি করে তাঁর বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে পাকিস্তানের প্রশাসন। এদিকে ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডারকে ছাড়ার দাবিতে সোচ্চার হয় ভারত সহ গোটা বিশ্ব। পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে থাকে রাষ্ট্র সংঘও। দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, যত দ্রুত সম্ভব অভিনন্দনকে সম্মানে ফিরিয়ে দিতে হবে। তাঁর কিছু হয়ে গেলে ফলাফল ভুগতে হবে পাকিস্তানকে। আর এই হুঁশিয়ারির পরই একেবারে পড়ি মরি করে তাঁকে ফিরিয়ে দিয়েছিল পাক সেনা।

 

আরও পড়ুন: খরচ হয়েছিল ৩ কোটি টাকা, বারাবনিতে বৃষ্টিতে ধসে গেল প্রায় ৯০ ফুটের সেই রাস্তা

বলাই বাহুল্য, 2019 সালে পাকিস্তানে লড়াই করে দেশে ফেরার 7 বছর পর শেষমেষ ভারতীয় বিমান বাহিনী থেকে নীরবে অবসর নিলেন অভিনন্দন বর্তমান। জানা যাচ্ছে, চাকরি জীবন শেষ হওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। আর তাতে বায়ুসেনায় কার্যত একটা শূন্যতা তৈরি হয়েছে! তবে সেই শূন্যতাও শীঘ্রই ভরাট হয়ে যাবে। অভিনন্দনের বিকল্প খুঁজে নেবে ভারতীয় বিমান বাহিনী। যা খবর, গত আগস্ট মাসেই গোয়ার বেসরকারি বিমান সংস্থা FLY91 এ কাজ শুরু করে দিয়েছেন অভিনন্দন।

Leave a Comment