=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সরেছে ঘূর্ণাবর্ত, অক্ষরেখার দাপটে ভারী বৃষ্টির সতর্কতা ৫ জেলায়, আজকের আবহাওয়া

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: ভরা শ্রাবণে প্রবল দুর্যোগের মুখে রয়েছে বাংলা। বিগত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার দাপটে প্রবল বৃষ্টিপাতে জেরবার হয়েছে সমগ্র উত্তরবঙ্গ। অন্যদিকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরে গেছে, তবে অমৃতসর, দেহরাদুন, শাহজাহানপুর বাল্মিকীনগর ছাপড়া, অরুণাচল প্রদেশের কিছু অংশ এবং জলপাইগুড়ির উপর মৌসুমি অক্ষরেখা রয়েছে। এর দাপটে আজ মঙ্গলবার সহ আগামী কয়েকদিন দুর্যোগ চলবে। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গও। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী,  আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

মৌসুমী অক্ষরেখার দাপটে এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি চলবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

আপাতত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কথা বললে, এদিন থেকে আবার ভারী বৃষ্টিপাতের ম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment